চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫ প্রত্যাশীদের শাহবাগে অবস্থান

ঢাবি প্রতিনিধি
৩০ অক্টোবর ২০২৪, ১২:৪৪আপডেট : ৩০ অক্টোবর ২০২৪, ১২:৪৪

সরকারি চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫ বছর করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে দেওয়া কমিশনের সুপারিশ বাস্তবায়নের দাবিতে আবারও শাহবাগে অবস্থান নিয়েছে ৩৫ প্রত্যাশীরা।

বুধবার (৩০ অক্টোবর) পূর্বঘোষণা অনুযায়ী রাজধানীর শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে অবস্থান নেন তারা। এসময় পুলিশি বাধার সম্মুখীন হলে তারা শাহবাগ থানার সামনে ফুলের দোকানগুলোর সামনে অবস্থান নেন।

ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, পুলিশ ও ৩৫ প্রত্যাশীদের অবস্থান কর্মসূচি নিয়ে বাগবিতণ্ডা চলছিল। একপর্যায়ে পুলিশ তাদের জাদুঘরের সামনে থেকে সরিয়ে দেন।

এসময় ‘বয়স না মেধা, মেধা মেধা’, ‘আবু সাইদের বাংলায়, বৈষম্যের ঠাঁই নাই’, ‘এক দুই তিন চার, পঁয়ত্রিশ আমার অধিকার‘ ইত্যাদি স্লোগান দিতে থাকেন।

ঘটনাস্থলে বিপুলসংখ্যক পুলিশ সদস্য অবস্থান নিয়েছেন

অবস্থান কর্মসূচি অংশ নিয়ে আবু নাঈম বলেন, আমাদের দাবির পরিপ্রেক্ষিতে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে আমাদের একটা কমিশন গঠন করে দেওয়া হয়েছিল। তারা আমাদের দাবি বিবেচনায় নিয়ে বয়স ৩৫ করার পক্ষে সুপারিশ করে। এখন সেই সুপারিশকে অগ্রাহ্য করে ৩২ করা হলো। তারা যদি তাদের কমিশনের ওপরেই আস্থা রাখতে না পারে তাহলে কীভাবে হবে। আমরা বয়সসীমা ৩২ বছর করার সিদ্ধান্ত প্রত্যাখ্যান করছি। আমাদের ৩৫ দিয়ে দিতে হবে এবং শিগগিরই সে বিষয়ে প্রজ্ঞাপন জারি করতে হবে।

/ইউএস/
সম্পর্কিত
‘দুই দিন ধরে খাইনি, ভাত নিয়ে আসো’ বলার পর অসুস্থ যুবককে পিটিয়ে হত্যা
ইনার হুইল ক্লাব ঢাকা বুড়িগঙ্গা ৩৪৫ এর কার্যনির্বাহী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত
খিলগাঁওয়ে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু
সর্বশেষ খবর
নেতানিয়াহুকে গ্রেফতারে আইনি সীমাবদ্ধতার কথা জানিয়ে যা বললেন মামদানি
নেতানিয়াহুকে গ্রেফতারে আইনি সীমাবদ্ধতার কথা জানিয়ে যা বললেন মামদানি
এক প্লেট রসুন চিংড়িতে জমে উঠুক ভোজ
এক প্লেট রসুন চিংড়িতে জমে উঠুক ভোজ
টানা ১১তম রাতের মতো ইরানে বিমান হামলা মার্কিন বাহিনীর
টানা ১১তম রাতের মতো ইরানে বিমান হামলা মার্কিন বাহিনীর
করোনাকালে ‘সর্বনাশের’ শুরু, শিখন ঘাটতি পূরণ হবে কবে
করোনাকালে ‘সর্বনাশের’ শুরু, শিখন ঘাটতি পূরণ হবে কবে
সর্বাধিক পঠিত
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি