ইউজিসিতে একটি কক্ষ বরাদ্দ চায় অবসরপ্রাপ্ত কর্মকর্তা কল্যাণ সমিতি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ নভেম্বর ২০২৪, ২১:১০আপডেট : ০৩ নভেম্বর ২০২৪, ২১:১৭

বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনে (ইউজিসি) অফিস করতে একটি কক্ষ বরাদ্দ চেয়েছে ইউজিসির অবসরপ্রাপ্ত কর্মকর্তা কল্যাণ সমিতি। রবিবার (৩ নভেম্বর) ইউজিসির চেয়ারম্যান অধ্যাপক ড. এসএমএ ফায়েজের সঙ্গে তার কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎকালে এই দাবি জানান সমিতির প্রতিনিধিরা।  

সমিতির সভাপতি এবং কমিশনের পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের সাবেক পরিচালক মোহাম্মদ মোফাক্কেরের নেতৃত্বে ৯ সদস্যের প্রতিনিধি দল চেয়ারম্যানের সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় কমিশনের সচিব ড. মো. ফখরুল ইসলাম উপস্থিত ছিলেন।

সাক্ষাৎকালে কমিশনের নতুন চেয়ারম্যানকে অভিনন্দন জানান সমিতির সদস্যরা। ইউজিসিকে সুষ্ঠুভাবে পরিচালনা এবং উচ্চশিক্ষার একমাত্র তদারকি প্রতিষ্ঠান হিসেবে এর সুনাম বৃদ্ধিতে কার্যক্রম গ্রহণ করারও পরামর্শ দেন তারা। ইউজিসি’র যেকোনও ভালো উদ্যোগে পাশে থাকার অঙ্গীকারও করেন তারা।

সমিতির সদস্যদের কমিশনের জাতীয় ও আন্তর্জাতিক অনুষ্ঠানে অংশগ্রহণ, প্রকাশনা বিতরণ, উন্নয়নমূলক কার্যক্রমে মতামত গ্রহণ এবং ইউজিসিতে একটি অফিস কক্ষ বরাদ্দের দাবি জানান তারা। ইউজিসি চেয়ারম্যান তাদের দাবি পূরণের আশ্বাস দেন।

সাক্ষাৎকালে ইউজিসি’র পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের সাবেক পরিচালক শামসুল কবীর খান, অর্থ ও হিসাব বিভাগের সাবেক পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) মো. শাহ আলম, আইএমসিটি বিভাগের সাবেক পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) মো. আব্দুল ওহাব, সমিতির সাধারণ সম্পাদক ও সাবেক সহকারী সচিব জীবন কৃষ্ণ চক্রবর্তী, সাবেক সহকারী সচিব আব্দুল ওয়ারেছ, সাবেক সহকারী পরিচালক সফিকুল ইসলাম, সাবেক সহকারী পরিচালক মো. এনামুল হক ও সাবেক সহকারী পরিচালক মো. জাকির হোসেন পাটোয়ারী উপস্থিত ছিলেন।

/এসএমএ/এমওএফ/
সম্পর্কিত
ইউজিসির সদস্য হলেন ঢাবির অধ্যাপক আব্দুল্লাহ-আল-মামুন
উচ্চশিক্ষায় বৈশ্বিক অংশীদারত্ব জোরদারে মালয়েশিয়ার সহযোগিতা চায় ইউজিসি
আশ্বাসে থেমে আছে ইউজিসি, সম্পূরক বৃত্তির টাকা পাননি জবি শিক্ষার্থীরা
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম