ট্রেনের টিকিট বিক্রির ক্ষেত্রে নতুন চার নির্দেশনা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ নভেম্বর ২০২৪, ২২:৩৮আপডেট : ০৩ নভেম্বর ২০২৪, ২২:৩৮

ট্রেনের টিকিট বিক্রির ক্ষেত্রে নতুন করে চারটি নির্দেশনা দিয়েছে বাংলাদেশ রেলওয়ে। এতে কোনও ব্যক্তি বা প্রতিষ্ঠানের নামে ট্রেনের টিকিট সংরক্ষণ না রাখা সংক্রান্ত নির্দেশনাও রয়েছে।

রবিবার (৩ নভেম্বর) রেলওয়ের ট্রাফিক কমার্শিয়াল শাখা থেকে জারি করা টিকিট বিক্রয় ব্যবস্থাপনার নির্দেশনাপত্রে সহজ-সিনেসিস-ভিনসেন জেভিকে এ নির্দেশনা দেওয়া হয়।

নির্দেশনাপত্রে বলা হয়, গত ২৯ অক্টোবর রেলভবনে অনুষ্ঠিত টিকিট বিক্রয় ব্যবস্থাপনা সংক্রান্ত সভায় আলোচনার ভিত্তিতে নিচের চারটি নির্দেশনা প্রদান করা হলো। সভায় রেলপথ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান উপস্থিত ছিলেন।

নির্দেশনাগুলো হলো:

১. কোনও ব্যক্তি বা প্রতিষ্ঠানের অনুকূলে কোনও টিকিট সংরক্ষণ না রাখা।

২. রেলওয়ের জন্য রেলপথ মন্ত্রণালয় অনুমোদিত সংরক্ষিত আসন ব্যতীত কোনও টিকিট সংরক্ষণ না করা।

৩. রেলওয়ের সংরক্ষিত আসন সংশ্লিষ্ট বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তারা (ডিসিও) তত্ত্বাবধান করবেন।

৪. টিকিট সংরক্ষণের ক্ষেত্রে কোনও সিদ্ধান্ত পরিবর্তন করা হলে বা অন্য কোনও প্রয়োজনে টিকিট সংরক্ষণের প্রয়োজনীয়তা দেখা দিলে তা অবশ্যই লিখিত নির্দেশনার ভিত্তিতে কার্যকরী করতে হবে।

নির্দেশনাপত্রে আরও বলা হয়েছে, আগামী ১০ নভেম্বর থেকে মন্ত্রণালয় অনুমোদিত সংরক্ষিত আসন ছাড়া কোনও টিকিট সংরক্ষণ না রাখা এবং একইসঙ্গে সংশ্লিষ্ট ডিসিওদের দালিলিক বা লিখিত নির্দেশনা মোতাবেক ওই সংরক্ষিত আসনের টিকিট রিলিজ এবং তা রেকর্ড হিসেবে সংরক্ষণ করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে অনুরোধ করা হলো।

/এমআরএস/এপিএইচ/
সম্পর্কিত
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
লাইনচ্যুত ট্রেনের বগি উদ্ধার, সারা দেশের সঙ্গে সিলেটের ট্রেন চলাচল স্বাভাবিক
ঈদের আগে শেষ মুহূর্তের চাপ, ট্রেনের ছাদেই বাড়ি ফিরছেন যাত্রীরা
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের