নতুন মামলায় গ্রেফতার হাজী সেলিম

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ নভেম্বর ২০২৪, ১১:৪৩আপডেট : ০৪ নভেম্বর ২০২৪, ১১:৪৩

রাজধানীর ঢাকা আলিয়া মাদ্রাসার সামনে আহত মো. ফজলুর করিমের করা হত্যাচেষ্টা মামলায় ঢাকা ৭ আসনের সাবেক সংসদ সদস্য হাজী সেলিমকে গ্রেফতার দেখিয়েছে আদালত। আজ সোমবার (৪ নভেম্বর) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শাহিন রেজা এ আদেশ দেন।

এদিন তাকে কারাগার থেকে আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার তদন্ত কর্মকর্তা ও চকবাজার থানার এসআই মো. হাসানুর রহমান তাকে গ্রেফতার দেখানোর আবেদন করেন। পরে বিচারক তাকে গ্রেফতার দেখান।

মামলার সূত্রে জানা যায়, বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে গত ৫ আগস্ট ছাত্র জনতার মিছিলে যুক্ত হন মো. ফজলুর করিম (৫০)। দুপুরের দিকে মিছিলটি চকবাজার থানাধীন ঢাকা আলিয়া মাদ্রাসার সামনে এলে হঠাৎ অতর্কিত আক্রমণে মুখে পড়েন তিনি। পরবর্তীতে তার সহযোদ্ধারা তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি  করান। এ ঘটনায় গত ২৬ অক্টোবর চকবাজার থানায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১০৪ জনের নামে মামলা দায়ের করেন ভিকটিম মো. ফজলুর করিম।

গত ১ সেপ্টেম্বর রাজধানীর বংশাল এলাকা থেকে চকবাজার- লালবাগ এলাকার সাবেক সংসদ সদস্য হাজী সেলিমকে গ্রেফতার করে পুলিশ।

/এনএইচ/এফএস/
সম্পর্কিত
মগবাজারে এক চালককে মারধরের ঘটনায় জড়িত একজন গ্রেফতার
এবার আদালতে গ্রেফতার রফিকুল, সঙ্গে সাড়ে ৪ লাখ টাকার জাল নোট
স্বামী কারাগারে বন্দি, বাড়িতে সংঘবদ্ধ ধর্ষণের শিকার মানসিক ভারসাম্যহীন স্ত্রী
সর্বশেষ খবর
প্রেসিডেন্সিয়াল অর্ডার না মানলে সরকার ও সংসদ অবৈধ: জামায়াত সেক্রেটারি
প্রেসিডেন্সিয়াল অর্ডার না মানলে সরকার ও সংসদ অবৈধ: জামায়াত সেক্রেটারি
ভুলে চার মাস কারাভোগ, ৩০ লাখ টাকা পেলেন ভুক্তভোগী
ভুলে চার মাস কারাভোগ, ৩০ লাখ টাকা পেলেন ভুক্তভোগী
বন্যা-পরবর্তী নয়, বন্যার আগেই প্রস্তুতি: মিরপুরে ‘প্রজেক্ট প্রত্যাশা’র কার্যক্রম
বন্যা-পরবর্তী নয়, বন্যার আগেই প্রস্তুতি: মিরপুরে ‘প্রজেক্ট প্রত্যাশা’র কার্যক্রম
‘আমি শের, তোরে মেরেই ফেলবো’ বলে শিক্ষার্থীকে ‘পেটালেন’ ছাত্রদল নেতা
‘আমি শের, তোরে মেরেই ফেলবো’ বলে শিক্ষার্থীকে ‘পেটালেন’ ছাত্রদল নেতা
সর্বাধিক পঠিত
জামায়াত এমপির বিয়ে আর কাবিনের গোমর ফাঁস করে দিলেন কাজী
জামায়াত এমপির বিয়ে আর কাবিনের গোমর ফাঁস করে দিলেন কাজী
হত্যাকাণ্ডের শিকার সেই শিক্ষিকার চার সন্তান নিয়ে দিশেহারা পরিবার
হত্যাকাণ্ডের শিকার সেই শিক্ষিকার চার সন্তান নিয়ে দিশেহারা পরিবার
মুক্তি পেয়েই যে বার্তা দিলেন রাহুল-প্রিয়াঙ্কা
মুক্তি পেয়েই যে বার্তা দিলেন রাহুল-প্রিয়াঙ্কা
আদালতে বিচার চলাকালে শিক্ষানবিশ নারী আইনজীবীর মাথা ফাটালেন বিচারক
আদালতে বিচার চলাকালে শিক্ষানবিশ নারী আইনজীবীর মাথা ফাটালেন বিচারক
‘সময় নষ্ট করবেন না’, শিক্ষার্থীদের বিক্ষোভে পুলিশি বলপ্রয়োগ নিয়ে আবেদন নাকচ সুপ্রিম কোর্টের
‘সময় নষ্ট করবেন না’, শিক্ষার্থীদের বিক্ষোভে পুলিশি বলপ্রয়োগ নিয়ে আবেদন নাকচ সুপ্রিম কোর্টের