কুড়িল বিশ্বরোডে বাসে আগুন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ নভেম্বর ২০২৪, ১৫:৩৪আপডেট : ০৮ নভেম্বর ২০২৪, ১৫:৩৪

রাজধানীর কুড়িল বিশ্বরোডে বিআরটিসির একটি দোতলা বাসে আগুন লাগার ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

শুক্রবার (৮ নভেম্বর) দুপুর ১টা ৪০ মিনিটের দিকে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ।

তিনি বলেন, রাজধানীর কুড়িল বিশ্বরোডে বিআরটিসির একটি দ্বিতল বাসে আগুন লাগার ঘটনা ঘটেছে। কুর্মিটোলা ফায়ার স্টেশন থেকে দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। কিছুক্ষণ পর আগুন নিয়ন্ত্রণে আসে। তবে এখনও পর্যন্ত জানা যায়নি বাসটিতে কীভাবে আগুন লেগেছে। যতটুকু জানতে পেরেছি বাসটি কুড়িল বিশ্বরোডের ফ্লাইওভারের পাশে দাঁড়িয়ে ছিল।

এ বিষয়ে খিলক্ষেত থানার উপপরিদর্শক (এসআই) শাহজাহান বলেন, কুড়িল এলাকায় একটি বাসে আগুন লাগার সংবাদ পেয়েছি। তবে বাসটিতে কীভাবে আগুন লেগেছে তা এখনও জানতে পারিনি। বাসে কীভাবে আগুন লেগেছে সেটা জানার জন্য স্থানীয়দের সঙ্গে কথা বলছি।

/কেএইচ/এপিএইচ/
সম্পর্কিত
চলন্ত বাসে আগুন, লাফিয়ে নামতে গিয়ে যাত্রীর মৃত্যু
রাজধানীতে বাসে আগুন
বাড্ডায় যাত্রীবাহী বাসে আগুন
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম