৩১ ডিসেম্বরের মধ্যে অভ্যুত্থানে শহীদ ও আহতদের পূর্ণাঙ্গ তালিকা: সারজিস আলম

ঢাবি প্রতিনিধি
২১ নভেম্বর ২০২৪, ১৫:৪১আপডেট : ২১ নভেম্বর ২০২৪, ১৫:৪৪

অভ্যুত্থানের সময় শহীদ ও আহতদের পূর্ণাঙ্গ তালিকা ৩১ ডিসেম্বরের মধ্যে প্রকাশ করা হবে বলে জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ও জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সারজিস আলম।

বৃহস্পতিবার (২১ নভেম্বর) দুপুরে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন অফিসে ছাত্র-জনতার অভ্যুত্থানে আহত বীরদের জন্য গৃহীত সকল পদক্ষেপের রোডম্যাপ সম্পর্কিত ‘জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন, স্বাস্থ্য মন্ত্রণালয় এবং সমন্বিত সেলের যৌথ অংশগ্রহণে’ প্রেস ব্রিফিংয়ে তিনি এই কথা জানান।

সারজিস আলম বলেন, ‘৩১ ডিসেম্বরের মধ্যে শহীদ ও আহতদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করা হবে। আহতদের থেকে শহীদদের তালিকা বা তথ্য যাচাই করা তুলনামূলক সহজ। যারা এখনো তথ্য দিতে পারেনি তাদের তথ্য নেওয়া হচ্ছে।’

এসময় শহীদ মুগ্ধর ভাই মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ বলেন, ‘এখন শহীদদের পরিবারকে এককালীন ৫ লাখ ও আহতদের এক লাখ টাকা দেওয়া হচ্ছে। অবস্থা বুঝে আহতদের তিন লাখ করে টাকা দেওয়া হবে। কিন্তু যারা চিকিৎসার জন্য তিন লাখের বেশি টাকা খরচ করেছেন, ডকুমেন্ট দেখালে তাদের সে টাকাও দেওয়া হবে।’

/এমকেএইচ/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
‘চীনের অর্থায়নে হচ্ছে ৫টি নারী হাসপাতাল’ 
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম