ইসি সচিব শফিউল আজিম ওএসডি, এনআইডি উইংয়ে নতুন ডিজি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ ডিসেম্বর ২০২৪, ১৫:৪৬আপডেট : ০৩ ডিসেম্বর ২০২৪, ১৫:৪৬

নির্বাচন কমিশন সচিব শফিউল আজিমকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা করা হয়েছে। সেইসঙ্গে নির্বাচন কমিশনের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) অনুবিভাগে নতুন মহাপরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন অতিরিক্ত সচিব এএসএম হুমায়ুন কবীর।

এছাড়া মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব মোহাম্মদ মাহবুবুর রহমানকে পদোন্নতি দিয়ে সচিব পদমর্যাদায় পরিকল্পা কমিশনের সদস্য করা হয়েছে।

মঙ্গলবার (৩ ডিসেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত আলাদা আলাদা প্রজ্ঞাপন জারি করেছে।

চলতি বছরের ২২ মে বিসিএস ১৫তম ব্যাচের প্রশাসন ক্যাডারের কর্মকর্তা শফিউল আজিম পদোন্নতি পেয়ে নির্বাচন কমিশন সচিবালয়ে নিয়োগ দেন তৎকালীন সরকার।

গত ৫ আগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের পর ৮ আগস্ট নতুন সরকার ক্ষমতায় আসে। এ সময় প্রশাসনে ব্যাপক রদবদল হয়। গত ৫ সেপ্টেম্বর কাজী হাবিবুল আউয়াল কমিশন পদত্যাগ করেন। এসময় সচিব পর্যায়ে রদবদল হলেও ইসি সচিব শফিউল আজিমকে সামাল দিতে হয় ইসি সচিবালয়।

২১ নভেম্বর এএমএম নাসির উদ্দিন নেতৃত্বাধীন নতুন কমিশন নিয়োগ দেওয়া হয়। এর দু’সপ্তাহের মাথায় ওএসডি হলেন ইসি সচিব শফিউল আজিম।

/ইএইচএস/এপিএইচ/
সম্পর্কিত
মায়ের মৃত্যুর ঘটনায় সেই যুগ্মসচিব সন্তানকে মোংলা বন্দর থেকে প্রত্যাহার
স্থানীয় সরকার নির্বাচন: মাঠ পর্যায়ে ব্যালট বক্সের হিসাব চায় ইসি
ভোটার নিবন্ধন ফরম ৩০ জুনের মধ্যে ডাটাবেজে আপলোডের নির্দেশ ইসির 
সর্বশেষ খবর
বিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
রামিসা ধর্ষণ-হত্যা মামলাবিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের