‘জামিনের দরখাস্ত দিয়ে লাভ নেই’, আদালতে কামরুল ইসলাম

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
০৯ ডিসেম্বর ২০২৪, ১২:০৮আপডেট : ০৯ ডিসেম্বর ২০২৪, ১৫:১৩

বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম, সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের লালবাগ বিভাগের সাবেক উপ-পুলিশ কমিশনার মশিউর রহমান ও গাজীপুর সিটি করপোরেশনের সাবেক ভারপ্রাপ্ত মেয়র আসাদুজ্জামান কিরণকে নতুন মামলায় গ্রেফতার দেখানোর শুনানি ছিল আজ সোমবার (৯ ডিসেম্বর)।

এদিন সকালে আসামিদের আদালতের হাজির করে রাজধানীর পৃথক থানার করা পাঁচ মামলায় গ্রেফতার দেখানোর আবেদন করে পুলিশ। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সেফাতুল্লাহর আদালত তাদের গ্রেফতার দেখানোর আবেদন মঞ্জুর করেন। এরপর তাদের কারাগারে পাঠানো হয়।

রাজধানীর কামরাঙ্গীরচর থানার পৃথক দুই হত্যাচেষ্টার মামলায় কামরুল ইসলামের বিরুদ্ধে শুনানিকালে অ্যাডভোকেট কামরুল ইসলামের আইনজীবী জামিন বিষয়ে শুনানি করতে চান। তখন আদালত বলেন, জামিন শুনানি আমলি আদালতে করবেন। এ সময় কামরুল ইসলাম তার আইনজীবীকে উদ্দেশ্য করে বলেন, জামিনের দরখাস্ত দিয়ে লাভ নেই।

এরপর আবার তার পক্ষের আইনজীবী আদালতকে উদ্দেশ্য করে বলেন, আমাদের আরেকটা দরখাস্ত আছে। কামরুল ইসলাম তার ছেলের সঙ্গে দেখা করতে চান। আপনি যদি একটু অনুমতি দেন। তখন আদালতকে উদ্দেশ্য করে কামরুল ইসলাম বলেন, আমার ছেলে ডাক্তার। তার সঙ্গে দেখা করা প্রয়োজন।

শুনানি শেষে আদালত এই মামলায় তাকে গ্রেফতার দেখানোর আবেদন মঞ্জুর করেন এবং ছেলের সঙ্গে দেখা করার বিষয়ে পরে আদেশ দেবেন বলে জানান।

/এনএইচ/আরআইজে/
সম্পর্কিত
দুর্নীতির মামলায় স্বাস্থ্যের সাবেক ডিজিসহ ৬ জনের বিরুদ্ধে সাক্ষ্য হয়নি
প্রীতি উরাংয়ের মৃত্যু: আশফাকুল হকসহ দুই জনের বিচার শুরু
দুই বছরের সাজার বিরুদ্ধে বিদিশার আপিল, জামিন মেলেনি
সর্বশেষ খবর
সারের জন্য কৃষকের শোরগোল, সড়ক অবরোধের চেষ্টা
সারের জন্য কৃষকের শোরগোল, সড়ক অবরোধের চেষ্টা
বাগেরহাটে বজ্রাঘাতে একসঙ্গে দুই ভাইয়ের মৃত্যু
বাগেরহাটে বজ্রাঘাতে একসঙ্গে দুই ভাইয়ের মৃত্যু
সাংবাদিক ফারজানা রুপার শারীরিক অবস্থা নিয়ে যা জানা গেছে
সাংবাদিক ফারজানা রুপার শারীরিক অবস্থা নিয়ে যা জানা গেছে
‘তারেক রহমান প্রতিকূল পথ পেরিয়েই বিএনপিকে শক্তিশালী নেতৃত্বে পৌঁছে দিয়েছেন’
‘তারেক রহমান প্রতিকূল পথ পেরিয়েই বিএনপিকে শক্তিশালী নেতৃত্বে পৌঁছে দিয়েছেন’
সর্বাধিক পঠিত
ছাদভিত্তিক সৌরবিদ্যুতে প্রণোদনা পাবেন বাড়িওয়ালা, প্রজ্ঞাপন জারি
ছাদভিত্তিক সৌরবিদ্যুতে প্রণোদনা পাবেন বাড়িওয়ালা, প্রজ্ঞাপন জারি
প্রিপেইড মিটারে অতিরিক্ত টাকা কাটার কারণ জানালো ডিপিডিসি 
প্রিপেইড মিটারে অতিরিক্ত টাকা কাটার কারণ জানালো ডিপিডিসি 
দারুওয়ালা থেকে পুনাওয়ালা: পার্সিদের পদবি এত বিচিত্র কেন
দারুওয়ালা থেকে পুনাওয়ালা: পার্সিদের পদবি এত বিচিত্র কেন
যশোরে নিজ ঘর থেকে দুই ছেলে ও বাবার লাশ উদ্ধার
যশোরে নিজ ঘর থেকে দুই ছেলে ও বাবার লাশ উদ্ধার
একসঙ্গে আসছে ৫ হাজার মার্কিন সৈন্য, বড় বিপদে যৌনকর্মীরা
একসঙ্গে আসছে ৫ হাজার মার্কিন সৈন্য, বড় বিপদে যৌনকর্মীরা