গ্রাহক হয়রানিসহ নানা অভিযোগ

পাসপোর্ট ও বিআরটিএ’তে দুদকের অভিযান

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
১৫ ডিসেম্বর ২০২৪, ১৯:৫১আপডেট : ১৫ ডিসেম্বর ২০২৪, ১৯:৫১

গ্রাহক হয়রানিসহ নানা অভিযোগে রাজধানীর আগারগাঁওয়ে পাসপোর্ট অধিদফতর এবং মিরপুরে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটির (বিআরটিএ) ঢাকা মেট্রো সার্কেল-২ এ অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। রবিবার (১৫ ডিসেম্বর) দুদকের প্রধান কার্যালয় থেকে এ অভিযান চালানো হয়।

দুদকের উপ-পরিচালক ও জনসংযোগ কর্মকর্তা মো. আকতারুল ইসলাম জানান, ঢাকা বিভাগীয় পাসপোর্ট অফিসের কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে পাসপোর্ট সেবা প্রদানে গ্রাহক হয়রানি ও দালালদের মাধ্যমে ঘুষ দাবির অভিযোগ পায় দুদক। অভিযোগ পেয়ে দুদকের একটি দল আজ (রবিবার) সেখানে অভিযান চালায়। দলটি প্রথমে ছদ্মবেশে বিভাগীয় পাসপোর্ট অফিসে উপস্থিত হয়ে সার্বিক সেবাদান পরিস্থিতি পর্যবেক্ষণ করে। পরবর্তীতে পাসপোর্ট অফিসে সেবা নিতে আগত সেবাপ্রার্থীদের কাছ থেকে তথ্য সংগ্রহ করে। অভিযানের সময় দুইজন দালালকে হাতেনাতে ধরে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পাসপোর্ট অফিস কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে। অভিযানে পাওয়া তথ্যের ভিত্তিতে সেবাপ্রার্থীদের হয়রানি বন্ধে উদ্যোগ নিতে বলা হয়। 

অপরদিকে, মিরপুর বিআরটিএ’তে গাড়ি রেজিস্ট্রেশন, ফিটনেস সার্টিফিকেট ও লাইসেন্স প্রদান সংক্রান্ত নানা অনিয়মের অভিযোগ পেয়ে সেখানেও আজ (রবিবার) অভিযান চালায় দুদক। অভিযানে দুদকের সদস্যরা সাধারণ গ্রাহক সেজে সেবাগ্রহীতাদের সঙ্গে কথা বলেন। পরিদর্শনকালে বিভিন্ন গ্রাহক দীর্ঘদিন ধরে সেবা ও ডিজিটাল কার্ড পাচ্ছেন না। 

এ বিষয়ে বিআরটিএ'র ঢাকা জেলা সার্কেলের সহকারী পরিচালকের (ইঞ্জি.) কাছে জানতে চাওয়া হলে তিনি জানান, দ্রুত ব্যবস্থা নিয়ে বিষয়টি সমাধান করার জন্য কর্তৃপক্ষ পদক্ষেপ গ্রহণ করেছে।

দুটি অভিযানে পাওয়া তথ্য অনুযায়ী পরবর্তীতে এনফোর্সমেন্ট টিম কমিশন বরাবর বিস্তারিত প্রতিবেদন দাখিল করবে। এছাড়াও সাতটি অভিযোগের মধ্যে পাঁচটি অভিযোগের বিষয়ে চিঠি দিয়ে সংশ্লিষ্ট সরকারি দফতরকে পদক্ষেপ নিতে বলা হয়েছে।

/জেইউ/এমকেএইচ/
সম্পর্কিত
দুদক অভিযোগ থেকে ছাড় দিলেও সিআইডির অনুসন্ধানে সেই মোয়াজ্জেম
সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনসহ ২০ জনের মামলার তদন্ত প্রতিবেদন পেছালো
বিদায়ী রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের বিরুদ্ধে দুদকে ইসলামী ব্যাংকের অভিযোগ 
সর্বশেষ খবর
লোডশেডিংয়ের সুযোগে ২৩টি ট্রান্সফরমার চুরি, ওসি বললেন ‘বিদ্যুৎ বিভাগের লোকেরাই জড়িত’
লোডশেডিংয়ের সুযোগে ২৩টি ট্রান্সফরমার চুরি, ওসি বললেন ‘বিদ্যুৎ বিভাগের লোকেরাই জড়িত’
কীভাবে চলছে অন্তর্বর্তী সরকারের সময়ে নিবন্ধিত ১৪ রাজনৈতিক দল
কীভাবে চলছে অন্তর্বর্তী সরকারের সময়ে নিবন্ধিত ১৪ রাজনৈতিক দল
নিউমার্কেট এলাকায় সড়‌কে একাধিক ‌‘ককটেল’
নিউমার্কেট এলাকায় সড়‌কে একাধিক ‌‘ককটেল’
কথা বলার জায়গা ও গণতন্ত্র সংকুচিত হয়ে আসছে: নাহিদ ইসলাম
কথা বলার জায়গা ও গণতন্ত্র সংকুচিত হয়ে আসছে: নাহিদ ইসলাম
সর্বাধিক পঠিত
‘লিভ ইন সন্দেহে’ বিবাহিত দম্পতির ফ্ল্যাটে বিশ্ববিদ্যালয় ৪ ছাত্রের হামলাচেষ্টা
‘লিভ ইন সন্দেহে’ বিবাহিত দম্পতির ফ্ল্যাটে বিশ্ববিদ্যালয় ৪ ছাত্রের হামলাচেষ্টা
এক সিনেমার সম্মানী দিয়ে পাকিস্তানে বাড়ি কেনেন শবনম
এক সিনেমার সম্মানী দিয়ে পাকিস্তানে বাড়ি কেনেন শবনম
মেয়ের বিয়ের বাজারের টাকা হারিয়ে ফেললেন বাবা, পেয়ে ফিরিয়ে দিলেন পুলিশ
মেয়ের বিয়ের বাজারের টাকা হারিয়ে ফেললেন বাবা, পেয়ে ফিরিয়ে দিলেন পুলিশ
মঙ্গলবার থেকে রাজধানীতে নারীদের জন্য চালু হচ্ছে বাস
মঙ্গলবার থেকে রাজধানীতে নারীদের জন্য চালু হচ্ছে বাস
ঢাকায় ভূমিকম্প
ঢাকায় ভূমিকম্প