বাংলাদেশের গণমাধ্যম সংস্কারে সহযোগিতা করতে চায় ইউরোপীয় ইউনিয়ন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ ডিসেম্বর ২০২৪, ১৯:৫৭আপডেট : ১৭ ডিসেম্বর ২০২৪, ১৯:৫৭

বাংলাদেশের গণমাধ্যম সংস্কারে ইউরোপীয় ইউনিয়ন প্রয়োজনীয় সহযোগিতা দিতে আগ্রহ প্রকাশ করেছে।

মঙ্গলবার (১৭ ডিসেম্বর) বিকালে তথ্য ভবনে গণমাধ্যম সংস্কার কমিশনে সৌজন্য সাক্ষাৎ করতে এসে ঢাকার ইউরোপীয় ইউনিয়ন হেড অব ডেলিগেশন অ্যাম্বাসেডর মাইকেল মিলার এ কথা বলেন।

গণমাধ্যম সংস্কার কমিশনের কাজের অগ্রগতি, পরিধি ও প্রক্রিয়া সম্পর্কেও তিনি আগ্রহ প্রকাশ করেন।

অপতথ্য, অপপ্রচার, সংবাদিকদের নিরাপত্তা, রাষ্ট্রীয় বিজ্ঞাপনের অপব্যবহার, রাষ্ট্রীয় মালিকানাধীন সম্প্রচার মাধ্যম ও বেসরকারি সম্প্রচার মাধ্যমের আর্থিক ব্যবস্থা এবং ব্যবসায়িক স্বার্থ সংশ্লিষ্টতার স্বচ্ছতার বিষয়ে তিনি আলোচনা করেন। স্বাধীন ও শক্তিশালী প্রেস কাউন্সিল প্রতিষ্ঠায় ইউরোপীয় ইউনিয়নের সদস্য দেশগুলোর অভিজ্ঞতার কথাও তুলে ধরেন তিনি।

সাক্ষাৎকালে গণমাধ্যম সংস্কার কমিশনের প্রধান কামাল আহমেদ বলেন, স্বাধীন সংবাদমাধ্যম প্রতিষ্ঠায় বিশ্বের বিভিন্ন দেশের সুচর্চা থেকে শিক্ষা নেওয়ার জন্য কমিশন প্রস্তুত।

এ সময় আরও উপস্থিত ছিলেন ইউরোপীয় ইউনিয়নের ডেপুটি হেড অব ডেলিগেশন ডা. বার্ন্ড স্প্যানিয়ার, কমিশনের সদস্য আখতার হোসেন খান, বেগম কামরুন্নেসা হাসান ও মোস্তফা সবুজ।

/এসআই/আরআইজে/
সম্পর্কিত
বাংলাদেশে সংবাদপত্রের স্বাধীনতা ফেরাতে ১০ দফা সুপারিশ সিপিজের
জনতুষ্টি নয়, দীর্ঘমেয়াদি স্বার্থে সিদ্ধান্ত নিচ্ছে সরকার: তথ্যমন্ত্রী
আদ্-দ্বীন হাসপাতালে সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ, আহত কয়েকজন
সর্বশেষ খবর
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম