‘ফ্যান্টাসি থেকে’ ব্যাংক ডাকাতির চেষ্টা, আটকদের দুজন কিশোর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ ডিসেম্বর ২০২৪, ২১:৩৮আপডেট : ২০ ডিসেম্বর ২০২৪, ০০:০৮

একজন কিডনি রোগীকে বাঁচাতে ঢাকা জেলার কেরানীগঞ্জে রূপালী ব্যাংকে ডাকাতির চেষ্টা করেছিল তিন তরুণ। তারা সিনেমা থেকে উদ্বুদ্ধ হয়ে এ ডাকাতির পরিকল্পনা করেছিল বলে জানিয়েছেন ঢাকা জেলার পুলিশ সুপার (এসপি) আহম্মদ মুঈদ।

বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) রাত সাড়ে ৮টার দিকে ডাকাতির ঘটনা নিয়ে কেরানীগঞ্জ মডেল থানায় এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

ঢাকা জেলার পুলিশ সুপার (এসপি) আহম্মদ মুঈদ বলেন, ‘জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর কলে ব্যাংকে ডাকাতি চেষ্টা ও জিম্মির তথ্য পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে যাই। আমরা নানাভাবে তাদের বুঝিয়ে আশ্বস্ত করেছি। প্রথমে আমরা তাদের কাছ থেকে অস্ত্রগুলো নিয়ে নেই। পরবর্তীতে তাদের নানাভাবে বুঝিয়ে পুলিশের জিম্মায় নিয়ে আসা হয়।’

ডাকাত সদস্যদের কাছ থেকে উদ্ধার ছুরি ও খেলা পিস্তল

পুলিশের এই কর্মকর্তা জানান, ডাকাতির চেষ্টায় আটক তিন জনের দুই জন ১৬ বছর বয়সী। অন্যজনের বয়স ২২ বছর। তারা কোনও চলচ্চিত্র বা ভিডিও গেমস দেখে একটি ফ্যান্টাসি থেকে ডাকাতির চেষ্টা করেছে। তারা বলেছে একজন কিডনি রোগীকে সাহায্য করতে ১৫ লাখ টাকা লাগবে। তাই তারা ব্যাংক থেকে ১৮ লাখ টাকা ব্যাগে নিয়েছিল। রোগীকে সাহায্য করার পাশাপাশি তাদের আইফোন কেনার পরিকল্পনা ছিল বলেও জানিয়েছে।

উদ্ধারকৃত চারটি অস্ত্র খেলনা পিস্তল ছিল জানিয়ে পুলিশ সুপার বলেন, আটক তিন জনের কাছ থেকে চারটি খেলনা পিস্তল উদ্ধার করা হয়। এর মধ্যে তিনটি প্লাস্টিকের ও অন্যটি ছিল স্টিলের লাইনটার পিস্তল। এছাড়াও তাদের কাছ থেকে দুটি ছুরি উদ্ধার করা হয়েছে। সেগুলো তারা নতুন কিনেছিল।

এর আগে বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) বিকাল সাড়ে ৫টায় ঢাকার অদূরে কেরাণীগঞ্জের রূপালী ব্যাংক শাখায় ডাকাতদের জিম্মিদশা থেকে ব্যাংক কর্মকর্তাদের উদ্ধার করে আইনশৃঙ্খলা বাহিনী। তারা জানায়, তিন তরুণ ডাকাত সদস্য ব্যাংক কর্মকর্তাদের জিম্মি করে ১৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করেছিল। বিষয়টি জানাজানি হলে পাশের একটি মসজিদ থেকে মাইকিং করে ডাকাতির কথা ঘোষণা করা হয়। 

/এবি/আরআইজে/
সম্পর্কিত
মিয়ানমার থেকে বাংলাদেশে আসার পথে ইয়াবার বড় চালান আটক
এনসিপির এক নেত্রীকে আটক করেছে পুলিশ
প্রবাসীর স্ত্রীর ঘর থেকে ইমামকে আটক করে পুলিশে দিলো এলাকাবাসী
সর্বশেষ খবর
প্রথমবার সড়কপথে সরাসরি যুক্ত হলো রাশিয়া-উত্তর কোরিয়া
প্রথমবার সড়কপথে সরাসরি যুক্ত হলো রাশিয়া-উত্তর কোরিয়া
সন্তানকে ঘিরে যখন পরিবারে আনন্দ, ঠিক তখনই এলো বাবার মৃত্যুর খবর
সন্তানকে ঘিরে যখন পরিবারে আনন্দ, ঠিক তখনই এলো বাবার মৃত্যুর খবর
সরকারি সেবায় একই তথ্য বারবার দেওয়ার বিড়ম্বনা কমানোর উদ্যোগ
সরকারি সেবায় একই তথ্য বারবার দেওয়ার বিড়ম্বনা কমানোর উদ্যোগ
দোকানে ঢুকে ব্যবসায়ীকে গুলি: অস্ত্র সরবরাহে অভিযুক্ত দুই নারী কারাগারে
দোকানে ঢুকে ব্যবসায়ীকে গুলি: অস্ত্র সরবরাহে অভিযুক্ত দুই নারী কারাগারে
সর্বাধিক পঠিত
বাঁধনের ওপর হামলা: আসিফ নজরুল বললেন, ‘ব্যবস্থা নিলে শূন্য হাতে ফিরতে হবে’
বাঁধনের ওপর হামলা: আসিফ নজরুল বললেন, ‘ব্যবস্থা নিলে শূন্য হাতে ফিরতে হবে’
সৌদি আরবে কোনও নদী নেই, কীভাবে বিশুদ্ধ পানি পাচ্ছে ৩৭ মিলিয়ন মানুষ
সৌদি আরবে কোনও নদী নেই, কীভাবে বিশুদ্ধ পানি পাচ্ছে ৩৭ মিলিয়ন মানুষ
‘মেয়ে হয়ে কেন ছেলেদের কোচ হতে পারবো না’
‘মেয়ে হয়ে কেন ছেলেদের কোচ হতে পারবো না’
সরিষার তেলের নামে অন্য তেল, মধুতে চিনির সিরাপ: সংসদে সানসিলা
সরিষার তেলের নামে অন্য তেল, মধুতে চিনির সিরাপ: সংসদে সানসিলা
বাঁধনের ওপর হামলা: মনিরুলকে নিয়ে বিপদে পড়ে গেলো তার পরিবার
বাঁধনের ওপর হামলা: মনিরুলকে নিয়ে বিপদে পড়ে গেলো তার পরিবার