আশুলিয়ার দুই গার্মেন্টসে নারী শ্রমিকদের যৌন হয়রানি বন্ধের দাবি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ ডিসেম্বর ২০২৪, ১৪:১৬আপডেট : ২২ ডিসেম্বর ২০২৪, ১৪:১৬

আশুলিয়ায় অবস্থিত লুসাকা গ্রুপের আওতাধীন তাম্মাম ডিজাইন লিমিটেড ও বেক নীট লিমিটেডে নারী শ্রমিকদের যৌন হয়রানি বন্ধের দাবি জানিয়েছে জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশন। পাশাপাশি বেআইনিভাবে চাকরিচ্যুত ৮৫ জন শ্রমিককে পুনর্বহালের দাবিও জানানো হয়েছে সংগঠনটির পক্ষ থেকে।

রবিবার (২২ ডিসেম্বর) জাতীয় প্রেস ক্লাবের সামনে জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশন আয়োজিত এক সংক্ষিপ্ত সমাবেশ থেকে এই দাবি জানানো হয়।

সমাবেশে ফেডারেশনের সভাপতি আমিরুল হক আমিন বলেন, আশুলিয়ায় অবস্থিত লুসাকা গ্রুপের আওতাধীন তাম্মাম ডিজাইন লিঃ ও বেক নীট লিঃ-এ কর্মরত নারী শ্রমিকেরা প্রতিনিয়ত মিডলেভেল ম্যানেজমেন্ট-এর ৩ কর্মকর্তার মাধ্যমে যৌন হয়রানীর শিকার হচ্ছেন। এ কারখানায় নারী শ্রমিকদের মাতৃত্বকালীন ছুটি ও ছুটির টাকা পরিশোধ না করে বেআইনিভাবে চাকরিচ্যুতি নিত্যদিনের ঘটনা। এসব ঘটনার প্রতিবাদ করলেই কারখানা কর্তৃপক্ষের নির্দেশে বহিরাগত মাস্তান দিয়ে শ্রমিকদের প্রাণনাশের হুমকি ও বেআইনিভাবে চাকরিচ্যুত করা হয়।

তিনি আরও বলেন, এরই ধারাবাহিকতায় গত ৪ ডিসেম্বর কর্মরত নারী শ্রমিকদের মিডলেভেল ম্যানেজমেন্ট-এর ৩ কর্মকর্তার মাধ্যমে যৌন হয়রানির প্রতিবাদ করায় বেআইনিভাবে ৮৫ জন শ্রমিককে চাকরিচ্যুত করে। কারখানা কর্তৃপক্ষের এমন কর্মকাণ্ড বাংলাদেশ শ্রম আইন মোতাবেক অসৎ শ্রম আচরণের সামিল।

সমাবেশে আরও বক্তব্য রাখেন ফেডারেশনের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মো. ফরিদুল ইসলাম, দফতর সম্পাদক মো. রিয়াদ হোসেন, নারী কমিটির সাধারণ সম্পাদক মিস ক্যামেলিয়া হাসান, সাংগঠনিক সম্পাদক মিস সুরাইয়া জেসমিন রুমা প্রমুখ।

জাতীয় প্রেস ক্লাবের সামনে সংক্ষিপ্ত সমাবেশ শেষে একটি প্রতিনিধি দল শ্রম উপদেষ্টা ও শ্রম সচিব বরাবরে স্মারকলিপি দিতে যান।

/এএজে/আরআইজে/
সম্পর্কিত
লেভেলক্রসিংয়ে শ্রমিক বহনকারী ট্রাক্টরে ট্রেনের ধাক্কা
অর্থনীতিতে নারীর ক্ষমতায়নে পিছিয়ে বাংলাদেশ
ছাত্রী ও শিক্ষিকাদের উত্ত্যক্ত করায় এনসিপি নেতাকে জুতাপেটা!
সর্বশেষ খবর
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান