বায়ুদূষণ, পলিথিন ও শব্দদূষণ রোধে অভিযান: জরিমানা ও কারাদণ্ড

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ জানুয়ারি ২০২৫, ২৩:১৩আপডেট : ০৬ জানুয়ারি ২০২৫, ১১:০২

সারা দেশে বায়ুদূষণের বিরুদ্ধে বিশেষ অভিযান চালিয়েছে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়। অভিযানে অবৈধ ইটভাটা, যানবাহনের কালো ধোঁয়া,  পলিথিন ও খোলা জায়গায় নির্মাণ সামগ্রী রাখার কারণে বায়ুদূষণ সৃষ্টিকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়।  রবিবার (৫ জানুয়ারি) ওই অভিযান এবং ১৩টি ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিভিন্ন অপরাধে মোট ৩৭ লাখ ৩২ হাজার ২০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে।

বায়ুদূষণ রোধে পরিবেশ অধিদফতর রবিবার দেশের বিভিন্ন স্থানে সাতটি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে। এতে ১২টি অবৈধ ইটভাটা থেকে ৩৬ লাখ ৫০ হাজার টাকা জরিমানা আদায় এবং আটটি ইটভাটার চিমনি ভেঙে কার্যক্রম বন্ধ করা হয়।

এদিকে পলিথিনবিরোধী অভিযানে একটি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ১০ হাজার টাকা জরিমানা আদায় এবং ৮৮ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়েছে। এছাড়া যানবাহনের অতিরিক্ত কালো ধোঁয়া নির্গমনের বিরুদ্ধে একটি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে চারটি পরিবহন থেকে ৭ হাজার ২০০ টাকা জরিমানা আদায় করা হয়। খোলা অবস্থায় নির্মাণ সামগ্রী রাখার কারণে দুটি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এতে দুটি প্রতিষ্ঠান থেকে ১৫ হাজার টাকা জরিমানা আদায় এবং কয়েকটি প্রতিষ্ঠানকে সতর্ক করা হয়েছে।

ঝুঁকিপূর্ণ বর্জ্য নির্গমনের অপরাধে দুটি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে একটি প্রতিষ্ঠান থেকে ৫০ হাজার টাকা জরিমানা আদায় এবং আরেকটি প্রতিষ্ঠানের মালিককে এক মাসের কারাদণ্ডসহ কারখানার যন্ত্রপাতি জব্দ করা হয়।

জানা গেছে, ২ থেকে ৫ জানুয়ারি পর্যন্ত পরিবেশ অধিদফতরের ভ্রাম্যমাণ আদালতগুলোতে মোট ২৪টি মামলা দায়ের করে ১ কোটি ৩২ লাখ ৩ হাজার ২০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে। এ সময় ২১টি ইটভাটার কার্যক্রম বন্ধ এবং ১১টি হাইড্রোলিক হর্ন জব্দ করা হয়।

পরিবেশ সুরক্ষায় কঠোর পদক্ষেপ গ্রহণ অব্যাহত রাখবে বলে জানিয়েছে পরিবেশ মন্ত্রণালয়।

/এসএনএস/এমকেএইচ/আরকে/
সম্পর্কিত
অব্যবস্থাপনার দায় ৩ লাখ টাকা? 
আদ-দ্বীন হাসপাতালকে ৩ লাখ টাকা জরিমানা 
ব্রাজিলের সমর্থনে র‍্যালি, ৮৫ হাজার টাকা জরিমানা ও চার বাইক জব্দ
সর্বশেষ খবর
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
পশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম