জবি প্রক্টরের ওপর হামলা, শিক্ষার্থীদের সড়ক অবরোধ

জবি প্রতিবেদক
০৬ জানুয়ারি ২০২৫, ২২:১৯আপডেট : ০৬ জানুয়ারি ২০২৫, ২২:২৭

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) প্রক্টর ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ তাজাম্মুল হকের বহনকারী গাড়িতে হামলা ও ভাঙচুর হয়েছে। গুলিস্তানের লেগুনাস্ট্যান্ডের ড্রাইভাররা এই হামলা করেছেন বলে অভিযোগ শিক্ষার্থীদের।

সোমবার (৬ জানুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে জবি প্রক্টর বাসায় ফেরার পথে তাঁতিবাজার সংলগ্ন এলাকায় এই হামলার ঘটনা ঘটে। এতে প্রক্টরসহ তার ড্রাইভার আহত হয়েছেন বলে জানা গেছে। এ ছাড়াও বহনকারী গাড়িটিও ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ঘটনার প্রতিবাদে তাৎক্ষণিক তাঁতিবাজার মোড় অবরোধ করে বিক্ষোভ শুরু করে শিক্ষার্থীরা।

এ ঘটনার প্রতিবাদে তাৎক্ষণিক তাঁতিবাজার মোড় অবরোধ করে বিক্ষোভ শুরু করে শিক্ষার্থীরা জানা যায়, সোমবার সকালে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে লেগুনা ড্রাইভাররা মারধর করে। এ ঘটনার রেশে শিক্ষার্থীদের কয়েকজন লেগুনাস্ট্যান্ডে গেলে তাদের সঙ্গে লেগুনার শ্রমিকদের হাতাহাতি হয়। শিক্ষার্থীদের দাবি সকালের ঘটনাকে কেন্দ্র করে সন্ধ্যায় প্রক্টরের উপর হামলা করা হয়েছে।

জবি প্রক্টর অধ্যাপক ড. তাজাম্মুল হক সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে বলেন, ‘প্রিয় জবিয়ান! সবাইকে শান্ত থাকতে অনুরোধ করছি। প্লিজ। আমি বংশাল থানায় এসেছি এবং অপরাধী আটক হয়েছে।

রাজধানীর বংশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, প্রক্টরের গাড়িতে হামলাকারীদের থানায় নিয়ে আসা হয়েছে। জিজ্ঞাসাবাদ করা হচ্ছে তাদের।

/এমএস/
সম্পর্কিত
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
হাদির প্রকৃত হত্যাকারীরা কোন রাজনৈতিক দলের, পরিচয় প্রকাশ করুন: নাসীরুদ্দীন
নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িবহরে হামলা-ডিম নিক্ষেপ, পুলিশ বলছে মিথ্যা 
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের