বিচারক হাসানুজ্জামানের বইয়ের মোড়ক উন্মোচন করলেন প্রধান বিচারপতি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ জানুয়ারি ২০২৫, ২১:৪০আপডেট : ১৩ জানুয়ারি ২০২৫, ২১:৪০

সুপ্রিম কোর্টের আপিল বিভাগের রেজিস্ট্রার (জেলা ও দায়রা জজ) হাসানুজ্জামান রিপনের লেখা প্রথম গ্রন্থ ‘বলা বাহুল্য’র মোড়ক উন্মোচন করেছেন প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ।

সোমবার (১৩ জানুয়ারি) সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতির কনফারেন্স রুমে বইটির মোড়ক উন্মোচন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল আজিজ আহমেদ ভূঞা, অন্যপ্রকাশের স্বত্বাধিকারী মাজহারুল ইসলাম, কথাসাহিত্যিক সাদাত হোসাইন এবং সুপ্রিম কোর্ট রেজিস্ট্রার অফিসের কর্মকর্তারা।

মোড়ক উন্মোচনের সময় প্রধান বিচারপতি রেজিস্ট্রার হাসানুজ্জামান রিপনের প্রতি শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন করেন এবং ভবিষ্যতেও লেখক তার সৃষ্টিশীল কর্মের মাধ্যমে বাংলাদেশকে পৃথিবীর দ্বারপ্রান্তে নিয়ে যাবেন মর্মে আশাবাদ ব্যক্ত করেন।

সাহিত্যিক সাদাত হোসাইন আশা প্রকাশ করে বলেন, লেখক হাসানুজ্জামান তার রম্য রচনার বইয়ের মাধ্যমে হ্যামিলনের বাঁশিওয়ালা না হতে পারলেও এই নগরে হ্যামিলনের হাসিওয়ালা হিসেবে পরিচিত হবেন। মানুষকে হাসানো সবচেয়ে কঠিন কাজ। এই বইয়ের মাধ্যমে লেখক সেই কাজটি করেছেন।

/বিআই/এপিএইচ/
সম্পর্কিত
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সৈয়দ রিয়াজুর রশীদের “সব চরিত্র অলীক বাস্তব মানবীয়” প্রকাশিত
আ.লীগ নেতা অ্যাড. হুমায়ুনের মৃত‍্যুতে প্রধান বিচারপতির শোক
সর্বশেষ খবর
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের