রাজধানীতে ট্রেনে কাটা পড়ে দুই নারীর মৃত্যু

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
১৯ জানুয়ারি ২০২৫, ২০:৪০ আপডেট : ২০ জানুয়ারি ২০২৫, ১৬:২৪

রাজধানীতে পৃথক ঘটনায় ট্রেনে কাটা পড়ে দুই নারীর মৃত্যু হয়েছে। রবিবার (১৯ জানুয়ারি) সকালে রাজধানীর কাওলা রেলগেটে ও ক্যান্টনমেন্ট স্টাফ রোড এলাকায় দুর্ঘটনা দুটি ঘটে।

ঢাকা রেলওয়ে থানার বিমানবন্দর ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মো. বজলুর রশিদ ঘটনা দুটির সত্যতা নিশ্চিত করেন।

তিনি বলেন, আজ (রবিবার) সকালে কাওলা রেলগেট এলাকায় ঢাকা থেকে ছেড়ে যাওয়া সোনার বাংলা এক্সপ্রেসের সঙ্গে ধাক্কা লেগে ঘটনাস্থলে প্রাণ হারান অংকিতা মজুমদার। তিনি একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করতেন।

তিনি আরও বলেন, অংকিতা ৬ বছর আগে হিন্দু থেকে ইসলাম ধর্ম গ্রহণ করে নয়ন ইসলামকে বিয়ে করেন। চাকরির সুবাদে তার স্বামী বিভিন্ন স্থানে অবস্থান করেন। 

কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার উসমানপুর গ্রামের মো. উজ্জ্বল মজুমদারের মেয়ে অংকিতা। স্বামী নয়ন ইসলাম। বর্তমানে উত্তরার ১৩ নম্বর সেক্টর ১৮ নম্বর রোডে ভাড়া বাসায় থাকতেন।

অপরদিকে, সকাল সাড়ে ৫টার দিকে ক্যান্টনমেন্ট স্টাফ রোড এলাকায়, বিমানবন্দর থেকে ছেড়ে আসা কমলাপুরমূখী ধুমকেতু এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে ৬০ বছর বয়সী এক নারী মারা যান। পুলিশের ধারণা ওই নারী ভিক্ষাবৃত্তি করতেন। তার পরনে ছিল কালো বোরকা, ছাপা শাড়ি। 

/এআইবি/কেএইচ/এমকেএইচ/
সম্পর্কিত
রাজধানীতে বাসে আগুন দিলো দুর্বৃত্তরা
পুলিশের ব্যবহার করা শটগান পাওয়া গেলো ড্রেনে
‘যারা অস্থিতিশীলতা সৃষ্টি করছে, তাদের আন্দোলনকারী হিসেবে বিবেচনা করছে না পুলিশ’
সর্বশেষ খবর
রাজধানীতে বাসে আগুন দিলো দুর্বৃত্তরা
রাজধানীতে বাসে আগুন দিলো দুর্বৃত্তরা
টিভিতে আজকের খেলা (৩ নভেম্বর, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৩ নভেম্বর, ২০২৬)
শরীর থেকে মাথা বিচ্ছিন্ন করে মাকে হত্যা করা সেই সন্তান কারাগারে মারা গেছেন
শরীর থেকে মাথা বিচ্ছিন্ন করে মাকে হত্যা করা সেই সন্তান কারাগারে মারা গেছেন
প্রতিবন্ধিতা অন্তর্ভুক্তিমূলক নির্বাচনি প্রতিবেদন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত 
প্রতিবন্ধিতা অন্তর্ভুক্তিমূলক নির্বাচনি প্রতিবেদন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত 
সর্বাধিক পঠিত
অনুর্বর জমিতে ৩০ দিনেই ফুটলো জাফরান, লাদাখে কৃষির নতুন সম্ভাবনা
অনুর্বর জমিতে ৩০ দিনেই ফুটলো জাফরান, লাদাখে কৃষির নতুন সম্ভাবনা
নিষেধাজ্ঞার সুফল কই, কেন এত কমলো ইলিশের উৎপাদন
নিষেধাজ্ঞার সুফল কই, কেন এত কমলো ইলিশের উৎপাদন
এক মাসের ব্যবধানে আবারও বাড়লো এলপিজির দাম
এক মাসের ব্যবধানে আবারও বাড়লো এলপিজির দাম
বরিশালে বাস ধর্মঘটে ভোগান্তিতে যাত্রীরা
বরিশালে বাস ধর্মঘটে ভোগান্তিতে যাত্রীরা
‘জয় বাংলা’ স্লোগান দিয়ে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন, দুই পুলিশ সদস্য ক্লোজড
‘জয় বাংলা’ স্লোগান দিয়ে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন, দুই পুলিশ সদস্য ক্লোজড