স্ত্রী-ছেলেসহ জিল্লুল হাকিমের ব্যাংক হিসাব ফ্রিজের আদেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ জানুয়ারি ২০২৫, ২২:২৮আপডেট : ১৯ জানুয়ারি ২০২৫, ২২:২৮

আওয়ামী লীগের সাবেক রেলমন্ত্রী জিল্লুল হাকিম, তার স্ত্রীর সাঈদা হাকিম ও ছেলে আশিক মাহমুদের ব্যাংক হিসাব ফ্রিজ (অবরুদ্ধ) করার আদেশ দিয়েছেন আদালত।

রবিবার (১৯ জানুয়ারি) ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ মো. জাকির হোসেন গালিব দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন। দুদকের কোর্ট ইন্সপেক্টর আমির হোসেন এ তথ্য নিশ্চিত করেন।

দুদকের তথ্য অনুযায়ী, সাবেক রেলমন্ত্রী জিল্লুল হাকিম, তার স্ত্রীর সাঈদা হাকিম ও ছেলে আশিক মাহমুদের ব্যাংক হিসাবে টাকা জমা আছে ১৪ কোটি ২৫ লাখ। বিভিন্ন অনিয়মের মাধ্যমে সাবেক রেলমন্ত্রী জিল্লুল হাকিম বিপুল পরিমাণ সম্পদ অর্জন করেছেন বলে আদালতকে জানিয়েছে দুদক।

জিল্লুল হাকিমের ১৯টি ব্যাংক হিসাবে বর্তমানে জমা আছে ১২ কোটি ৩৬ লাখ টাকা। তার স্ত্রী সাঈদা হাকিমের ছয়টি ব্যাংক হিসাবে জমা আছে ১ কোটি ২৫ লাখ টাকা। এ ছাড়া তার ছেলে আশিক মাহমুদের একটি ব্যাংক হিসাবে জমা আছে ২ লাখ ৭০ হাজার টাকা।

/এনএইচ/ইউএস/
সম্পর্কিত
পদ্মা ব্যাংকের সাবেক এমডিসহ ১০ জনের বিরুদ্ধে মামলা করছে দুদক
সাংবাদিক দম্পতি শাকিল-রূপার সম্পদ বিবরণী জমা দেওয়ার নির্দেশ
দুদকে নতুন চেয়ারম্যান-কমিশনারদের যোগদান
সর্বশেষ খবর
‘হানিট্র্যাপ’ কেলেঙ্কারি: ওসি জাহেদুল ইসলামকে বদলি
‘হানিট্র্যাপ’ কেলেঙ্কারি: ওসি জাহেদুল ইসলামকে বদলি
গ্যাস সংকটের শেষ কোথায়?
গ্যাস সংকটের শেষ কোথায়?
রেসিং ট্র্যাকে দুর্ঘটনায় দক্ষিণি সুপারস্টার অজিত কুমার, কেমন আছেন অভিনেতা
রেসিং ট্র্যাকে দুর্ঘটনায় দক্ষিণি সুপারস্টার অজিত কুমার, কেমন আছেন অভিনেতা
ঢাকায় রাশিয়া পতাকা দিবস উদযাপন
ঢাকায় রাশিয়া পতাকা দিবস উদযাপন
সর্বাধিক পঠিত
নতুন দায়িত্বে চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন 
নতুন দায়িত্বে চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন 
খেজুর-শসার সূত্র ধরে চার খুনে জড়িতদের যেভাবে ধরলো পুলিশ
খেজুর-শসার সূত্র ধরে চার খুনে জড়িতদের যেভাবে ধরলো পুলিশ
রংপুরে শিক্ষক পরিবারের ৪ জনকে হত্যার রহস্য উদঘাটন, যা জানালো পুলিশ
রংপুরে শিক্ষক পরিবারের ৪ জনকে হত্যার রহস্য উদঘাটন, যা জানালো পুলিশ
ব্রাজিল খেলবে বাংলাদেশে? আজ আসছে প্রতিনিধি দল
ব্রাজিল খেলবে বাংলাদেশে? আজ আসছে প্রতিনিধি দল
অসময়ে তরমুজ চাষে সাফল্যে মৃত্যুঞ্জয়ের মুখে হাসি
অসময়ে তরমুজ চাষে সাফল্যে মৃত্যুঞ্জয়ের মুখে হাসি