সৌদি ভ্রমণে মেনিনজাইটিস টিকা নিয়ে বেবিচকের নির্দেশনা

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
২০ জানুয়ারি ২০২৫, ২২:২৯আপডেট : ২১ জানুয়ারি ২০২৫, ১৬:২৪

ওমরাহ বা ভিজিট ভিসায় সৌদি আরব যাওয়ার ক্ষেত্রে ‘বাধ্যতামূলক’ করে দেওয়া মেনিনজাইটিসের টিকার বিষয়ে নির্দেশনা দিয়েছে বাংলাদেশের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। ভ্রমণের অন্তত ১০ দিন আগে এ টিকা নিতে বলা হয়েছে। তবে এক বছরের কম বয়সীদের ক্ষেত্রে এ টিকা লাগবে না। আর যারা গত তিন বছরের মধ্যে এই টিকা নিয়েছেন, তারাও এই বাধ্যবাধকতার বাইরে থাকবেন।

সোমবার (২০ জানুয়ারি) এসব নির্দেশনা বিমানবন্দরে কর্মরত সংশ্লিষ্ট সংস্থা, সব হজ এজেন্সি, এয়ারলাইন্স ও সংশ্লিষ্ট অংশীজনদের চিঠি দিয়ে জানানো হয়েছে। পাশাপাশি নির্দেশনার বিষয়টি সংবাদমাধ্যমেও পাঠানো হয়েছে।

আগামী ১০ ফেব্রুয়ারি থেকে যারা ওমরাহ করতে বা ভিজিট ভিসায় সৌদি আরব যাবেন, তাদের জন্য সম্প্রতি মেনিনজাইটিসের টিকা বাধ্যতামূলক করে সৌদি কর্তৃপক্ষ।

বেবিচকের চিঠিতে বলা হয়েছে, সৌদির স্বাস্থ্য মন্ত্রণালয়, দেশটির জেনারেল অথরিটি অব সিভিল এভিয়েশন ও বেবিচকের সিদ্ধান্ত অনুযায়ী, বাংলাদেশ থেকে সৌদিগামী ওমরাহ ও ভিজিট ভিসার যাত্রীদের বাধ্যতামূলকভাবে মেনিনজাইটিসের টিকা নিতে হবে।

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন কামরুল ইসলামের সই করা নির্দেশনায় বলা হয়েছে, আগামী ১০ ফেব্রুয়ারি থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে।

প্রসঙ্গত, মেনিনজাইটিস নানা রকমের হয়, যেমন ব্যাকটেরিয়াল মেনিনজাইটিস, নিসেরিয়া মেনিনজাইটিস, ভাইরাল মেনিনজাইটিস ইত্যাদি। হাঁচি, কাশি ও অস্বাস্থ্যকর স্বাস্থ্যবিধির মাধ্যমে এ রোগ ছড়াতে পারে।

/এআই/এমকেএইচ/
সম্পর্কিত
শাহজালালের এয়ারসাইডে যানবাহনে ভিটিএস বসাতে ফের সতর্কবার্তা
হজ পালন শেষে দেশে ফিরেছেন ১৭ হাজার ৬৮৯ হাজি, মৃত্যু ৪২
কুয়েতে ইরানি হামলার নিন্দা সৌদি আরবের
সর্বশেষ খবর
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম