শ্রম আইনে মামলা: আবেদ খানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
২২ জানুয়ারি ২০২৫, ২২:৫৭ আপডেট : ২২ জানুয়ারি ২০২৫, ২২:৫৮

শ্রম আইনের পৃথক তিন মামলায় দৈনিক জাগরণের সম্পাদক ও প্রকাশক সাংবাদিক আবেদ খানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত। বুধবার (২২ জানুয়ারি) বাংলাদেশ শ্রম আইন (ফৌজদারি) অনুযায়ী তৃতীয় শ্রম আদালতের চেয়ারম্যান রোকেয়া রহমান এ আদেশ জারি করেন।

শ্রম আদালত সূত্রে জানা গেছে, দৈনিক জাগরণের তিন সংবাদকর্মী মো. তাজুল ইসলাম, মো. খোকন মিয়া ও মো. মোরসালিন তাদের প্রাপ্য পাওয়া বুঝে পেতে শ্রম আদালতে মামলাগুলো করেন।

গত ৭ জানুয়ারি পৃথক মামলায় সমন জারির জন্য দিন ধার্য থাকলেও আসামি আবেদ খান অনুপস্থিত থাকায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত।

মামলার বাদী তাজুল, খোকন ও মোরসালিন জানান, ঘোষণা ছাড়াই তাদের চাকরিচ্যুত করা হলেও বকেয়া বেতন ও অন্যান্য পাওনাদি বুঝিয়ে দেওয়া হয়নি। বারবার তাগাদা দেওয়ার পরও কোনও সাড়া না পেয়ে প্রাপ্য পাওনা পেতে আদালতের আশ্রয় নেন। 

তারা বলেন, আদালতে সব কাগজ-পত্র জমা দেওয়া হয়েছে। আমাদের বিশ্বাস আমরা ন্যায়বিচার পাবো। সঙ্গে আর্থিক প্রাপ্যও বুঝে পাবো।

/এনএইচ/এমকেএইচ/
সম্পর্কিত
আদালতে বিএনপিপন্থি আইনজীবীদের দুই পক্ষের হাতাহাতি, পিপি আহত
আদালত থেকে আসামির পলায়ন: পুলিশ কনস্টেবল সাময়িক বরখাস্ত, তদন্তে কমিটি
যুবলীগের সাবেক চেয়ারম্যান আনোয়ারুল ও তার স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা
সর্বশেষ খবর
কয়েক বছরের তুলনায় এবার ডেঙ্গু আক্রান্তের হার কম: স্বাস্থ্য প্রতিমন্ত্রী
কয়েক বছরের তুলনায় এবার ডেঙ্গু আক্রান্তের হার কম: স্বাস্থ্য প্রতিমন্ত্রী
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা চলছে
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা চলছে
মেসির বিদায়ী ম্যাচের পর স্কালোনি নিজের ভবিষ্যৎ নিয়ে যা বললেন
মেসির বিদায়ী ম্যাচের পর স্কালোনি নিজের ভবিষ্যৎ নিয়ে যা বললেন
যে কারণে বন্ধ হয়েছিল ৩০ ব্যাংকের এটিএম-অনলাইন সেবা
যে কারণে বন্ধ হয়েছিল ৩০ ব্যাংকের এটিএম-অনলাইন সেবা
সর্বাধিক পঠিত
ভিসার অ্যাপয়েন্টমেন্ট দিয়ে নতুন গাইডলাইন দিলো আইভ্যাক
ভিসার অ্যাপয়েন্টমেন্ট দিয়ে নতুন গাইডলাইন দিলো আইভ্যাক
১৯৪৭ সালের পর আসাম থেকে বাংলাদেশে আসছে প্রথম কোনও নৌযান
১৯৪৭ সালের পর আসাম থেকে বাংলাদেশে আসছে প্রথম কোনও নৌযান
মান-অভিমান ভুলে এক মঞ্চে ফিরছেন জিৎ-দেব
মান-অভিমান ভুলে এক মঞ্চে ফিরছেন জিৎ-দেব
‘মানবিক’ বিবেচনায় যুব মহিলা লীগ নেত্রীর মুক্তি চাইলেন ছাত্রদল নেতা
‘মানবিক’ বিবেচনায় যুব মহিলা লীগ নেত্রীর মুক্তি চাইলেন ছাত্রদল নেতা
কবে বিয়ে করবেন কেয়া পায়েল, জানালেন নিজেই
কবে বিয়ে করবেন কেয়া পায়েল, জানালেন নিজেই