ইভিএম কেনায় অনিয়মের অভিযোগ খতিয়ে দেখবে দুদক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ জানুয়ারি ২০২৫, ২০:০৫আপডেট : ২৬ জানুয়ারি ২০২৫, ২০:০৫

ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ক্রয়ে অনিয়মের অভিযোগ খতিয়ে দেখতে নির্বাচন কমিশনে (ইসি) অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। রবিবার (২৬ জানুয়ারি) সহকারী পরিচালক নূর আলম সিদ্দিকের নেতৃত্বে দুদকের একটি দল সেখানে অভিযান চালায়। এ সময় নির্বাচন কমিশনের কাছে এ সংক্রান্ত নথি চেয়েছে দুদক।

দুদকের উপ-পরিচালক ও জনসংযোগ কর্মকর্তা মো আকতারুল ইসলাম জানান, নির্বাচন কমিশনে নিম্নমানের ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) কেনার বিষয়ে অভিযোগ খতিয়ে দেখতে দুদক থেকে অভিযান চালানো হয়। তখন রেনডমের মাধ্যমে ইসিতে সংরক্ষিত মেশিনগুলোর মধ্যে তিনটি মেশিন পরীক্ষা করে দেখা হয়। এতে দুটি ভালো ও একটি অচল পাওয়া গেছে।

তিনি আরও জানান, ইসিতে ৬১৮টি, বিএমটিএফে ৮৬ হাজার এবং ১০টি আঞ্চলিক অফিসে ৬২ হাজার মেশিন সংরক্ষণ করা আছে। নিম্নমানে মেশিন ক্রয়ের ব্যাপারে কিছু রেকর্ড সংগ্রহ করা হয়েছে। বাকি রেকর্ডপত্রের রিকুইজিশন দেওয়া হয়েছে। নিম্নমানের মেশিন বেশি দামে কেনার অভিযোগ খতিয়ে দেখতে রেকর্ডপত্র চাওয়া হয়েছে। সেগুলো পেলে কমিশনে প্রতিবেদন দাখিল করা হবে।

/জেইউ/ইউএস/
সম্পর্কিত
বান্দরবান জেলা পরিবার পরিকল্পনা অফিস নির্মাণে অনিয়মসরকারের দেড় কোটি টাকায় কেনা জমিতে কর্মকর্তাদের মাছ চাষ, ভবন হচ্ছে খাস জমিতে
দুর্নীতি ঠেকাতে প্রতিটি মন্ত্রণালয়ে ‘পরিবীক্ষণ সেল’ গঠনের দাবি
সাবেক সেনাপ্রধান আজিজের সম্পদ বিবরণী যাচাইয়ে কর্মকর্তা নিয়োগ দুদকের
সর্বশেষ খবর
যার বিরুদ্ধে মামলা করতে ভয় পায় মানুষ, তাকেই গ্রেফতার করলো র‍্যাব
যার বিরুদ্ধে মামলা করতে ভয় পায় মানুষ, তাকেই গ্রেফতার করলো র‍্যাব
শুরুতে পিছিয়ে পড়েও চেলসিকে হারালো আর্সেনাল
শুরুতে পিছিয়ে পড়েও চেলসিকে হারালো আর্সেনাল
বাংলাদেশকে হারিয়ে এশিয়া কাপের সেমিফাইনালে শ্রীলঙ্কা
বাংলাদেশকে হারিয়ে এশিয়া কাপের সেমিফাইনালে শ্রীলঙ্কা
চাঁপাইনবাবগঞ্জে স্কুলের খাবার খেয়ে ১১ শিক্ষার্থী অসুস্থ
চাঁপাইনবাবগঞ্জে স্কুলের খাবার খেয়ে ১১ শিক্ষার্থী অসুস্থ
সর্বাধিক পঠিত
ডিভোর্স হয়েছে সৃজিত-মিথিলার? ইঙ্গিত দিলেন নির্মাতা নিজেই
ডিভোর্স হয়েছে সৃজিত-মিথিলার? ইঙ্গিত দিলেন নির্মাতা নিজেই
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
যুদ্ধের জন্য অর্থ সংগ্রহে পর্নোগ্রাফিকে বৈধতার পথে ইউক্রেন
যুদ্ধের জন্য অর্থ সংগ্রহে পর্নোগ্রাফিকে বৈধতার পথে ইউক্রেন
ফোর্বসের সিঙ্গাপুরের শীর্ষ ধনীদের তালিকা থেকে বাদ আজিজ খান
ফোর্বসের সিঙ্গাপুরের শীর্ষ ধনীদের তালিকা থেকে বাদ আজিজ খান
থাইল্যান্ড ছাড়লো মার্কিন বিমানবাহী রণতরি আব্রাহাম লিংকন
থাইল্যান্ড ছাড়লো মার্কিন বিমানবাহী রণতরি আব্রাহাম লিংকন