বৈঠকের বিষয়ে যা জানালেন ঢাকা কলেজের অধ্যক্ষ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ জানুয়ারি ২০২৫, ১৭:৫৮আপডেট : ২৭ জানুয়ারি ২০২৫, ১৭:৫৮

ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক এ কে এম ইলিয়াস জানিয়েছেন, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সাত কলেজের অধিভুক্তি বাতিল করা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে সাত কলেজের অধ্যক্ষদের বৈঠকে এই সিদ্ধান্ত হয়েছে। তবে নতুন যে কাঠামো হবে সে বিষয়ে এখনও জানা যায়নি।

সোমবার (২৭ জানুয়ারি) বিকাল ৪টায় ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) প্রশাসনের সঙ্গে বৈঠকের বিষয়ে ঢাকা কলেজে নিজের কক্ষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।  

অধ্যাপক এ কে এম ইলিয়াস বলেন, ‘যেহেতু সরকার একটি উচ্চ মানসম্মত কমিটি করেছে, সেখানে আমরা সাত কলেজের প্রিন্সিপাল ও বিভাগীয় প্রধানরা আমন্ত্রিত হয়ে অবস্থাটা ব্যাখ্যা করেছি। শিক্ষর্থীদের যে চাওয়া, সেটির সঙ্গে এটা কতটা সঙ্গতিপূর্ণ তাদের কাছে তুলে ধরেছি। সে পরিপ্রেক্ষিতে তারা অবশ্যই সুচিন্তিত সিদ্ধান্ত নেবেন।’

নতুন কাঠামোর বিষয়ে কমিটি কাজ করবে জানিয়ে তিনি বলেন, ‘কমিটি শিক্ষকদের সঙ্গে কথা বলা শেষে দেশের বরেণ্য শিক্ষাবিদদের সঙ্গে আলোচনা করে একটি সুচিন্তিত সিদ্ধান্ত দেবে। সমস্যাটি কী হয়েছে এবং সেটির সমাধান কী হবে আমরা সেটি লিখিত দিয়েছি।’

তিনি বলেন, ‘বৈঠকে প্রথম সিদ্ধান্ত হয়েছে, ২০২৪-২৫ শিক্ষাবর্ষ, যেটি শুরু হওয়ার কথা, সেটি আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে হচ্ছে না।’

তিনি আরও বলেন, ‘আমাদের কতগুলো পরীক্ষা চলমান। এই পরীক্ষাগুলো আমরা শেষ করতে চাই। ঢাকা বিশ্ববিদ্যালয় এতে সহযোগিতা করতে সম্মত। এবার শিক্ষার্থীরা যদি সম্মত থাকে তাহলে যে পরীক্ষাগুলোর তারিখ পরিবর্তন হয়েছে, সেটি নতুন করে দিতে বলেছি।’

ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসির পদত্যাগের বিষয়ে সভায় কী সিদ্ধান্ত হয়েছে জানতে চাইলে ঢাকা কলেজের অধ্যক্ষ বলেন, ‘শিক্ষার্থীদের ছয় দফা দাবির সবগুলো বিষয়ে সভায় আলোচনা হয়েছে। সব বিষয়ে সিদ্ধান্ত আসেনি। কিছু বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার আমাদের নেই। সেটি ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন নেবে।’

এ সময় শিক্ষার্থীদের সঙ্গে ঢাবি উপ-উপাচার্যের আচরণের বিষয়টিকে তিনি অনাকাঙ্ক্ষিত বলে উল্লেখ করেন।

এদিকে শিক্ষার্থীদের সঙ্গে বৈঠকে বসবেন জানিয়ে ঢাকা কলেজের অধ্যক্ষ বলেন, ‘শিক্ষার্থীদের সঙ্গে আলাপ-আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। তাদের বাদ দিয়ে কোনোকিছু করা হবে না।’

এর আগে, দুপুর সাড়ে ১২টায় অধিভুক্ত সরকারি সাত কলেজের অধ্যক্ষদের সঙ্গে উপাচার্যের সভাপতিত্বে বিশ্ববিদ্যালয় প্রশাসনের এক জরুরি সভা অনুষ্ঠিত হয়। সভায় সার্বিক বিষয়ে আলোচনা করে কয়েকটি সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

/জেডএ/আরকে/
সম্পর্কিত
আদাবরে ঢাবি শিক্ষার্থী অপহরণের ঘটনায় গ্রেফতার ৯
কেনিয়ায় বালিকা বিদ্যালয়ের হোস্টেলে আগুন, ১৬ ছাত্রীর মৃত্যু
শিক্ষার্থীর আত্মহত্যাহামলার শিকার ব্রাইট স্কুলের চেয়ারম্যান, ঢামেকে ভর্তি
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম