শাহজাহান খান ও স্ত্রী-সন্তানের নামে তিন মামলার সিদ্ধান্ত

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
০২ ফেব্রুয়ারি ২০২৫, ১৭:৪৬আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০২৫, ১৭:৪৬

সাবেক নৌপরিবহনমন্ত্রী শাহজাহান খান ও তার স্ত্রী-সন্তানের বিরুদ্ধে তিনটি মামলা দায়ের করার সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

রবিবার (২ ফেব্রুয়ারি) দুদক তিনটি মামলার অনুমোদন দেয় বলে জানিয়েছেন দুদকের মহাপরিচালক (প্রতিরোধ) মো. আক্তার হোসেন। তাদের বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ছাড়াও বিপুল পরিমাণ অর্থ মানিলন্ডারিং করার অভিযোগ রয়েছে। 

দুদক মহাপরিচালক মো. আক্তার হোসেন জানান, সাবেক নৌপরিবহনমন্ত্রী ও মাদারীপুর-২ আসনের সাবেক সংসদ সদস্য শাহজাহান খান ক্ষমতার অপব্যবহার করে জ্ঞাত আয়বহির্ভূত ১১ কোটি ৩৬ লাখ ৫১ হাজার ৫৫৫ টাকার সম্পদ ভোগদখলে রেখেছেন। এছাড়াও তার নিজের নামে এবং ব্যবসায়িক প্রতিষ্ঠানের নামে ৯টি ব্যাংক হিসাবের মাধ্যমে ৮৬ কোটি ৬৯ লাখ ৩২ হাজার ৭৬৯ টাকার সন্দেহজনক ও অস্বাভাবিক লেনদেন করেছেন। এ কারণে তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন, মানিলন্ডারিং প্রতিরোধ আইন এবং দুর্নীতি প্রতিরোধ আইনে একটি মামলা দায়েরের সিদ্ধান্ত হয়েছে।

অন্যদিকে, শাহজাহান খানের স্ত্রী সৈয়দা রোকয়া বেগম স্বামীর ক্ষমতার অপব্যবহার করে পরস্পর যোগসাজশে ৪ কোটি ৪৭ লাখ ১৯ হাজার ৮৪৬ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন করেন। এ কারণে তাদের দুই জনের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন, দুর্নীতি প্রতিরোধ আইন, দন্ডবিধির ১০৯ ধারায় আরেকটি মামলা দায়েরের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

এছাড়াও শাহজাহান খানের ছেলে মো. আসিবুর রহমানের নামে ৯ কোটি ৮৯ লাখ ৬ হাজার ৬৫ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদের মালিকানা অর্জন করায় তার বিরুদ্ধে আরেকটি মামলা দায়েরের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মেয়ে ঐশি খান ১ কোটি ৭১ লাখ ১৮ হাজার ৯২ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদের মালিকানা অর্জন করেছেন মর্মে তথ্য পাওয়ায় তার সম্পদ বিবরণী চাওয়া হয়েছে। 

/জেইউ/আরআইজে/
সম্পর্কিত
কার্গো থেকে সরানো হলো বিমানের সেই কর্মকর্তা লোটাসকে
হোটেল দখলের মামলায় বিএনপি-যুবদলের ৬ নেতার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
গণপতির বাড়ি থেকে চুরি হওয়া স্বর্ণালংকার কোথায়, উদ্ধার সম্ভব নয় কেন বলছে পুলিশ?
সর্বশেষ খবর
‘ভারতে বসে শেখ হাসিনার বক্তব্য-সাক্ষাৎকার দেওয়া দুই দেশের সম্পর্কের জন্য বিরক্তিকর’
‘ভারতে বসে শেখ হাসিনার বক্তব্য-সাক্ষাৎকার দেওয়া দুই দেশের সম্পর্কের জন্য বিরক্তিকর’
একটা ‘সরি’তেই মিটুক জমে থাকা অভিমান
একটা ‘সরি’তেই মিটুক জমে থাকা অভিমান
মা-বাবা আর ফিরবেন না, তবু পথ চেয়ে ১২ বছরের তসেরিং
মা-বাবা আর ফিরবেন না, তবু পথ চেয়ে ১২ বছরের তসেরিং
আওয়ামী লীগ রাজনৈতিক দল নয়, মাফিয়া গ্যাং: তথ্য উপদেষ্টা
আওয়ামী লীগ রাজনৈতিক দল নয়, মাফিয়া গ্যাং: তথ্য উপদেষ্টা
সর্বাধিক পঠিত
৪০০ হিট, ৫০ ব্লকবাস্টার: অমিতাভ-শাহরুখ-রজনীকান্তকে পেছনে ফেলা ভারতের সবচেয়ে সফল অভিনেতা
৪০০ হিট, ৫০ ব্লকবাস্টার: অমিতাভ-শাহরুখ-রজনীকান্তকে পেছনে ফেলা ভারতের সবচেয়ে সফল অভিনেতা
সিগারেটের দাম বাড়লো ৩ টাকা, মন্ত্রিসভায় অনুমোদন
সিগারেটের দাম বাড়লো ৩ টাকা, মন্ত্রিসভায় অনুমোদন
দুধে ডিটারজেন্ট আছে কি না সহজে জানবেন যেভাবে
দুধে ডিটারজেন্ট আছে কি না সহজে জানবেন যেভাবে
হিজড়া ‘গুরুমাকে’ হত্যা করে আরেক নেত্রীর ঘরে আশ্রয়, জানালেন খুনের কারণ
হিজড়া ‘গুরুমাকে’ হত্যা করে আরেক নেত্রীর ঘরে আশ্রয়, জানালেন খুনের কারণ
গতকাল নতুন বাসায় উঠেছিলেন চিকিৎসক, আজ মিললো লাশ
গতকাল নতুন বাসায় উঠেছিলেন চিকিৎসক, আজ মিললো লাশ