বৃহত্তর স্বার্থে মুসলমানদের ঐক্যবদ্ধ হতে হবে: ধর্ম উপদেষ্টা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ ফেব্রুয়ারি ২০২৫, ২০:১৬আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ২০:১৬

ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, আমাদের মধ্যে ছোটখাটো কিছু মতপার্থক্য রয়েছে। অতীতে ছিল, এখনও আছে, আগামীতেও থাকবে। এরপরও বৃহত্তর স্বার্থে মুসলমানদের কুরআন ও সুন্নাহর ছায়াতলে ঐক্যবদ্ধ হতে হবে।

শনিবার (৮ ফেব্রুয়ারি) ঢাকার আশুলিয়ায় ‘কাইচাবাড়ী রোডে মুসলিম জীবনে সুন্নাহর গুরুত্ব’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ধর্ম উপদেষ্টা বলেন, ‘মুসলিমদের জন্য সুন্নাহর গুরুত্ব অপরিসীম। এই সুন্নাহ থেকে বিচ্যুত হলে বিদআত আমাদের গ্রাস করবে। তাওহীদ ও রিসালাত ইসলামের দুটি মৌলিক নীতিমালা। শিরক জায়গা পেলে তৌহিদ বিদায় নেয় এবং বিদআত জায়গা পেলে সুন্নাত বিদায় নেয়। মুসলিমদের তৌহিদ ও সুন্নাত দুটিকেই আঁকড়ে ধরতে হবে।’

ড. আ ফ ম খালিদ হোসেন বলেন, ‘শিরকের সঙ্গে কোনও আপোষ নেই। ঠিক একইভাবে আমরা বিদাতের সঙ্গেও আপোষ করতে পারি না।’ এ বিষয়ে তিনি সবাইকে সতর্ক থাকার অনুরোধ জানান।

ড. খালিদ বলেন, ‘আমাদের অন্তর সংকীর্ণ। নিজের দল, মত ও পথের মানুষ ছাড়া অন্যদের আমরা অন্তরে স্থান দিতে পারি না।’ তিনি মুসলমানদের অন্তরকে প্রসারিত করার অনুরোধ জানান।

বিশেষ অতিথির বক্তব্যে সৌদি আরবের ধর্ম মন্ত্রণালয়ের প্রধান উপদেষ্টা শাইখ মুহাম্মদ বিন আব্দুল ওয়াহিদ আল আরিফী বলেন, ‘ইসলামি শরিয়তে সুন্নাহর গুরুত্ব ও ব্যাপকতা অত্যধিক। শরিয়তের দ্বিতীয় উৎস হিসেবে মুসলমানদের জীবনে সুন্নাহ বিশেষ তাৎপর্য বহন করে। সুন্নাতকে সর্বান্তকরণে মেনে নেওয়া ছাড়া ঈমানদার হওয়া যায় না।

বাংলাদেশ জমঈয়তে আহলে হাদিসের সভাপতি অধ্যাপক ড. আব্দুল্লাহ ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে আরও ছিলেন– ঢাকায় সৌদি রাষ্ট্রদূত ঈসা ইউসেফ ঈসা আল দুহাইলান, সৌদি দূতাবাসের ধর্ম বিষয়ক এ্যাটাশে মুবারক বিন আমেক আল আনাযী, পাকিস্তানের হারাকাতুল কুরআন ওয়াসসুন্নাহর হাফেজ আল্লামা শাইখ ইঞ্জিনিয়ার ইবতিসাম ইলাহী যহীরসহ আহলে হাদিসের নেতারা।

/এসআই/আরকে/
সম্পর্কিত
এবারও সরকারি ব্যয়ে হজে যাওয়ার সুযোগ নেই: ধর্ম উপদেষ্টা
কারাগারে বই ও ধর্মীয় শিক্ষক নিয়োগ দেবে ধর্ম মন্ত্রণালয়
‘বায়তুল মোকাররম মসজিদে ইবাদতবান্ধব ধর্মীয় আবহ তৈরি হয়েছে’
সর্বশেষ খবর
‘অভিবাসী শ্রমিকদের সমস্যা ও প্রতারণার চিত্র গণমাধ্যমে উঠে এলে জনসচেতনতা বাড়াবে’
‘অভিবাসী শ্রমিকদের সমস্যা ও প্রতারণার চিত্র গণমাধ্যমে উঠে এলে জনসচেতনতা বাড়াবে’
ট্রাম্প কি ভুল করছেন, নাকি এটাই ছিল বড় পরিকল্পনা?
ট্রাম্প কি ভুল করছেন, নাকি এটাই ছিল বড় পরিকল্পনা?
এক মিনিটেই মিলবে ৫ লাখ টাকা, চার দিনে ২ কোটি
এক মিনিটেই মিলবে ৫ লাখ টাকা, চার দিনে ২ কোটি
জুলাই ব‍্যর্থ হলে ‘শেখরাজ্য’ প্রতিষ্ঠা হতো বাংলাদেশে: মঞ্জু
জুলাই ব‍্যর্থ হলে ‘শেখরাজ্য’ প্রতিষ্ঠা হতো বাংলাদেশে: মঞ্জু
সর্বাধিক পঠিত
প্রধান শিক্ষিকার রিল ভিডিও ভাইরালের পর বিতর্ক, তদন্তে শিক্ষা বিভাগ
প্রধান শিক্ষিকার রিল ভিডিও ভাইরালের পর বিতর্ক, তদন্তে শিক্ষা বিভাগ
বাংলাদেশি দম্পতিকে পিটিয়ে গ্রেফতার ভারতীয় চিকিৎসক
বাংলাদেশি দম্পতিকে পিটিয়ে গ্রেফতার ভারতীয় চিকিৎসক
নির্বাচন অফিসে পরীক্ষা ছাড়াই ১৪৩ জনকে নিয়োগ, নির্বাচন কর্মকর্তা বরখাস্ত
নির্বাচন অফিসে পরীক্ষা ছাড়াই ১৪৩ জনকে নিয়োগ, নির্বাচন কর্মকর্তা বরখাস্ত
একসঙ্গে ছাত্রদলের ৪ নেতার পদত্যাগ
একসঙ্গে ছাত্রদলের ৪ নেতার পদত্যাগ
এসএসসি ও সমমানের ফল প্রকাশের তারিখ ঘোষণা
এসএসসি ও সমমানের ফল প্রকাশের তারিখ ঘোষণা