উত্তরা পূর্ব থানার সাবেক ওসি মুজিবুর গ্রেফতার

বাংলা ট্রিবিউন রিপোর্ট  
০৯ ফেব্রুয়ারি ২০২৫, ১৮:০২আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০২৫, ১৮:০২
রাজধানীর উত্তরা পূর্ব থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুজিবুর রহমানকে গ্রেফতার করা হয়েছে। 
 
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গ্রেফতার পরোয়ানা জারির পর রবিবার (৯ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে ৩টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
 
গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী তামিম হাসান।
 
তিনি বলেন, গণঅভ্যুত্থানের সময় রাজধানীর মহাখালী, রামপুরা ও উত্তরায় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে দুই পুলিশ সদস্যসহ সাত জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির পর উত্তরা পূর্ব থানার সাবেক ওসি মো. মুজিবুর রহমানকে গ্রেফতার করা হয়েছে। তাকে ট্রাইব্যুনালে আনা হচ্ছে।
 
উল্লেখ্য, গত বছরের ২ আগস্ট ডিএমপির উত্তরা পূর্ব থানার ওসি মুজিবুর রহমানকে বদলি করা হয়। নতুন ওসি হিসেবে তার স্থলাভিষিক্ত করা হয় শাহবাগ থানার পরিদর্শক (তদন্ত) শাহ আলমকে।
 
ছাত্র-জনতার বৈষম্যবিরোধী আন্দোলনে জুলাইয়ে উত্তরা রক্তাক্ত জনপদে পরিণত হয়েছিল। সে সময় নির্বিচারে গুলি, গ্রেফতারের জড়িত ছিলেন উত্তরা পূর্ব থানার সাবেক ওসি মুজিবুর।
 
/কেএইচ/আরআইজে/
সম্পর্কিত
কিশোর গ্যাং ধরে তাবলীগে পাঠাবো: পুলিশ সুপার
২ সহযোগীসহ মোহাম্মদপুরের ছিনতাইকারী আকাশ গ্রেফতার
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম