বইমেলায় তসলিমা নাসরিনের বই নিয়ে হট্টগোল, তদন্তে কমিটি 

ঢাবি প্রতিনিধি
১১ ফেব্রুয়ারি ২০২৫, ১৮:৩৪আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০২৫, ১৯:৩৩

অমর একুশে বই মেলায় তসলিমা নাসরিনের বই রাখাকে কেন্দ্র করে ‘সব্যসাচী’ স্টলের সামনে উত্তেজনা ও হট্টগোলকে কেন্দ্র করে তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) বাংলা একাডেমির সচিব ও বই মেলা টাস্কফোর্স কমিটির প্রধান সেলিম রেজা বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেছেন।

সেলিম রেজা বলেন, গতকালের ঘটনায় ৭ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এ কমিটি ৩ দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিবে। তারপর আমরা একটি সিদ্ধান্তে আসবো।

তসলিমা নাসরিনের বই রাখার অভিযোগে বইমেলার সব্যসাচী প্রকাশনীর স্টলে হামলা করা হয় (ফাইল ছবি)

প্রসঙ্গত, সোমবার ১০ ফেব্রুয়ারি অমর একুশে বইমেলায় সব্যসাচী প্রকাশনীর স্টলে নির্বাসিত লেখক তসলিমা নাসরিনের বই রাখার অভিযোগে একদল বিক্ষুব্ধ লোকের রোষানলে পড়েন শতাব্দী ভব নামে এক লেখক। পুলিশের সাহায্যে মেলা থেকে বের করে নেওয়া হয় তাকে। এ সময় প্রকাশ্যে লেখককে ক্ষমা চাইতে হয়। এর পরপরই সাময়িক বন্ধ করে দেওয়া হয় স্টলটি। যদিও পরবর্তী সময়ে বাংলা একাডেমি স্টল খুলে দেওয়ার কথা জানালেও আজ বিকালে সেই স্টল বন্ধ থাকতে দেখা যায়।

/এসএনএস/এমকেএইচ/
সম্পর্কিত
স্কুলের খাবার খেয়ে আবারও অসুস্থ শিক্ষার্থীরা, তদন্তে কমিটি
জাতীয় বিশ্ববিদ্যালয় ও বাংলা একাডেমির মধ্যে সমঝোতা
শিল্পকলায় শেষ হলো ‘বেণুকা’ রাগে, সুরে, শ্রুতির নিবিড়তায় নজরুল
সর্বশেষ খবর
সাতক্ষীরায় ৪১ জন কুষ্ঠরোগী শনাক্ত, বাড়ছে উদ্বেগ
সিএসএস-এর তথ্যসাতক্ষীরায় ৪১ জন কুষ্ঠরোগী শনাক্ত, বাড়ছে উদ্বেগ
নিজের দক্ষতা দিয়েই তৈরি করুন পেশাগত যোগাযোগ
নিজের দক্ষতা দিয়েই তৈরি করুন পেশাগত যোগাযোগ
তিন বস্তায় মিললো যুবকের ৬ টুকরো লাশ 
তিন বস্তায় মিললো যুবকের ৬ টুকরো লাশ 
বৈঠক করেও মোদির নৈশভোজে গেলেন না শি জিনপিং
বৈঠক করেও মোদির নৈশভোজে গেলেন না শি জিনপিং
সর্বাধিক পঠিত
আমাকে সবসময় টাকা কামানোর মেশিন হিসেবে ব্যবহার করেছে: পপি
আমাকে সবসময় টাকা কামানোর মেশিন হিসেবে ব্যবহার করেছে: পপি
গ্রেফতারের পর ৬৩ বিদেশি নাগরিক যার কথা বলেছেন, এবার সেই কর্মকর্তা গ্রেফতার
গ্রেফতারের পর ৬৩ বিদেশি নাগরিক যার কথা বলেছেন, এবার সেই কর্মকর্তা গ্রেফতার
কমলা জামদানিতে পরীমণির সাজে নজরকাড়া বাঙালিয়ানা
কমলা জামদানিতে পরীমণির সাজে নজরকাড়া বাঙালিয়ানা
পে-স্কেল ঘোষণা হলেও গেজেট প্রকাশে দেরি কেন
পে-স্কেল ঘোষণা হলেও গেজেট প্রকাশে দেরি কেন
মেসির রেকর্ড ভাঙলেন আরেক আর্জেন্টাইন
মেসির রেকর্ড ভাঙলেন আরেক আর্জেন্টাইন