নগদে ২৩০০ কোটি টাকার দুর্নীতি ও অর্থপাচারের তথ্য পেয়েছে দুদক

বাংলা ট্রিবিউন রিপোর্ট  
১২ ফেব্রুয়ারি ২০২৫, ২০:১৬আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০২৫, ২০:১৬

ডিজিটাল ফিন্যান্সিয়াল সার্ভিস ‘নগদ’-এর প্ল্যাটফর্ম ব্যবহার করে প্রায় ২ হাজার ৩০০ কোটি টাকার দুর্নীতি ও অর্থপাচারের তথ্য পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বুধবার (১২ ফেব্রুয়ারি) সহকারী পরিচালক রুহুল হক ও তানজির আহমেদের নেতৃত্বে দুদকের একটি দল নগদের অফিসে অভিযান চালায়। অভিযানের পর গুরুত্বপূর্ণ তথ্য-প্রমাণ পাওয়ার কথা জানিয়েছেন তারা। 

দুদকের উপ-পরিচালক ও জনসংযোগ কর্মকর্তা মো. আকতারুল ইসলাম জানান, ডিজিটাল ফিন্যান্সিয়াল সার্ভিস বা মোবাইলে অর্থ লেনদেনকারী প্রতিষ্ঠান ‘নগদ’-এর প্ল্যাটফর্ম ব্যবহার করে বিদেশে অর্থপাচারের মাধ্যমে মানিলন্ডারিংয়ের অভিযোগ পায় দুদক। অভিযোগে বলা হয়, নগদ বিপুল পরিমাণ অতিরিক্ত ই-মানি তৈরি করে বেশ কিছু বিদেশি কোম্পানির মাধ্যমে অর্থপাচার করেছে। এ অভিযোগ পাওয়ার পর দুর্নীতি দমন কমিশনের প্রধান কার্যালয় থেকে বুধবার (১২ ফেব্রুয়ারি) একটি অভিযান চালানো হয়। 

অভিযানের সময় নগদের সংশ্লিষ্ট কর্মকর্তাদের বক্তব্য এবং রেকর্ডপত্র পর্যালোচনায় অভিযোগের প্রাথমিক সত্যতা পেয়েছে দুদকের অভিযান পরিচালনাকারী দল। রেকর্ডপত্র পর্যালোচনায় দেখা যায়, নগদ প্রায় ৬০০ কোটি টাকার বেশি অনিয়মিত ই-ওয়ালেটের মাধ্যমে লেনদেন করেছে। এছাড়া ট্রাস্ট অ্যাকাউন্টের সঙ্গে নগদের মূল অ্যাকাউন্টের হিসাবের গড়মিল পাওয়া গেছে। অভিযোগের বিষয়গুলো বিস্তারিতভাবে যাচাইয়ের জন্য দুদক কর্মকর্তারা সংশ্লিষ্ট সব নথি সংগ্রহ করে। সংগৃহীত সব রেকর্ডপত্র পর্যালোচনা করে কমিশন বরাবর এ বিষয়ে বিস্তারিত প্রতিবেদন দাখিল করা হবে।

এ বিষয়ে নগদের প্রশাসক মোহাম্মদ বদিউজ্জামান দিদার সাংবাদিকদের জানান, প্রাথমিক অনুসন্ধানে এক হাজার ৭০০ কোটি টাকাপাচার এবং ৬০০ কোটি টাকার ই-মানি সংক্রান্ত অনিয়ম পাওয়া গেছে।

/জেইউ/আরআইজে/
সম্পর্কিত
নিয়োগ-টেন্ডার বাণিজ্যের অভিযোগ: এলজিইডির সাবেক পিডির বিরুদ্ধে অনুসন্ধানে দুদক
‘সমন্বয়কদের মধ্যে সবচেয়ে বেশি দুর্নীতিতে জড়িয়ে পড়েন হান্নান মাসউদ’ 
সব ব্যাংক ও এমএফএস অ্যাপে ‘বাংলা কিউআর’ দৃশ্যমান রাখার নির্দেশ
সর্বশেষ খবর
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম