জুলাই অভ্যুত্থানে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শহীদদের রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি দেওয়ার দাবি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ ফেব্রুয়ারি ২০২৫, ২০:৪১আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ২০:৪১

জুলাই অভ্যুত্থানে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শহীদদের রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি দেওয়ার দাবি জানিয়েছে বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের সংগঠন প্রাইভেট ইউনিভার্সিটি ন্যাশনাল অ্যাসোসিয়েশন বাংলাদেশ (পুনাব)।

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) জাতীয় প্রেস ক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে প্রাইভেট ইউনিভার্সিটি ন্যাশনাল অ্যাসোসিয়েশন বাংলাদেশ (পুনাব) আয়োজিত ‘জুলাই অভ্যুত্থানের মূল্যবোধ সমুন্নত রাখার দাবিতে’ সংবাদ সম্মেলনে এসব দাবি জানানো হয়। 

সংবাদ সম্মেলনে ‘পুনাব’ সদস্যরা বলেন, জুলাই আন্দোলনে আহতদের মর্যাদা দেওয়া হোক। তাছাড়া শহীদ পরিবারগুলোর পুনর্বাসন ও আর্থিক সহায়তা নিশ্চিত করতে আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।

তারা বলেন, আমরা দেখতে পাচ্ছি, প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা জুলাই আন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করলেও তাদের অনেকেই এখনও চিকিৎসাজনিত অবহেলায় ভুগছেন। এছাড়াও আন্দোলন পরবর্তী সময়ে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা টার্গেট কিলিংয়ের শিকার হয়েছেন। আমরা সরকার, সব রাজনৈতিক দল ও সংশ্লিষ্ট সব স্টেকহোল্ডারদের প্রতি আহ্বান জানাই, যেন তারা এই আন্দোলনে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আত্মত্যাগের যথাযথ মূল্যায়ন এবং আহতদের সুচিকিৎসার ব্যবস্থা নিশ্চিত করে।

এ সময় আহত ও শহীদদের সঠিক মূল্যায়নের জন্য পুনাব এর পক্ষ থেকে কিছু প্রস্তাবনা দেওয়া হয়। সেগুলো হলো— আহতদের সুচিকিৎসার জন্য দ্রুত একটি বিশেষায়িত হাসপাতাল প্রতিষ্ঠা করে বর্তমানে চিকিৎসাধীন সব আহতকে সেখানে স্থানান্তর করতে হবে, প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শহীদদের রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি দিতে হবে এবং খুনি, ফ্যাসিস্ট ও দমনমূলক হামলাকারীদের দ্রুত বিচার নিশ্চিত করতে হবে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন পুনাব এর সদস্য সচিব আসিফ রেজা, প্রধান মুখপাত্র নাজমুল আহসান প্রমুখ। 

/এএজে/আরআইজে/
সম্পর্কিত
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলাআসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
এআইকে ফাঁকি দিতে নয়, ট্রাফিক আইন মেনে চলার আহ্বান
সর্বশেষ খবর
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি