বসন্ত উৎসব

ঢাবির বটতলায় সমগীতের সুরের মূর্ছনা

ঢাবি প্রতিনিধি
১৪ ফেব্রুয়ারি ২০২৫, ১২:০৮আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ১২:১০

গানে গানে বসন্তকে বরণ করতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কলাভবন সংলগ্ন ঐতিহাসিক বটতলায় অনুষ্ঠিত হচ্ছে ‘সমগীত বসন্ত উৎসব-১৪৩১’। ঋতুরাজ বসন্তকে বরণ করে নিতে সমগীতের উদ্যোগে শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টা থেকে এই উৎসব শুরু হয়। চলবে বিকাল ৩টা পর্যন্ত।

সকাল থেকেই বাংলা লোক সংগীত, আদিবাসীদের গানসহ নানা আয়োজনে মেতেছে বটতলা প্রাঙ্গণ। এসেছেন বসন্ত প্রেমীরা, উপভোগ করছেন বসন্ত উৎসব।

সমগীতের আয়োজন উপভোগ করতে এসেছেন অনেকে

আয়োজকদের সঙ্গে কথা বলে জানা গেছে, সমগীতের উদ্যোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলাভবনের বটতলায় প্রতি বছরের মতো এবারও বসন্ত উৎসবের আয়োজন করা হয়েছে। ‘পৃথিবীর নদী, বন কিংবা পাহাড়, মানুষ মালিক নয়, বন্ধু তাহার’ এই আহ্বানে সমগীত বসন্ত উৎসব উদযাপন করছে। সমগীত ১৭ বছর ধরে এই আয়োজন করে চলেছে। এবারের আয়োজনে সমগীত শ্রদ্ধার্ঘ্য গ্রহণ করবেন অধ্যাপক আনু মুহাম্মদ। শ্রদ্ধার্ঘ্য আয়োজনে আলোচক হিসেবে উপস্থিত থাকবেন সাংবাদিক নূরুল কবীর।

এই আয়োজনে গান পরিবেশন করবেন শিল্পী কফিল আহমেদ, লীলা, কৃষ্ণকলি, সায়ান, সমগীত, আদিবাসী ব্যান্ড রেরে, সুডোস অন আ রং রুট, অমৌলিক, গঙ্গাফড়িং। নৃত্য নিয়ে থাকবে আকরামুল হিজড়া এবং সাচিং মং মারমা।

/আরকে/
সম্পর্কিত
অ্যাকাডেমিক সহায়তা জোরদার করতে চায় বাংলাদেশ-পাকিস্তান
বিশ্বকাপ ফাইনালে ঢাবি ক্যাম্পাসে নিয়ন্ত্রিত থাকবে বহিরাগত প্রবেশ
বর্ষার রঙে রাঙা ‘ঘনঘটা ২’
সর্বশেষ খবর
বিএনপি শুধু গণভোটকে অস্বীকার নয়, তাদের ৩১ দফা অঙ্গীকারও মানছে না: আখতার হোসেন
বিএনপি শুধু গণভোটকে অস্বীকার নয়, তাদের ৩১ দফা অঙ্গীকারও মানছে না: আখতার হোসেন
যমজ দুই বোনের সাফল্য দেখে গর্বিত বাবা-মা, খুশি শিক্ষকরা
যমজ দুই বোনের সাফল্য দেখে গর্বিত বাবা-মা, খুশি শিক্ষকরা
খাল খনন শেষে ৬৪ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও
খাল খনন শেষে ৬৪ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও
‘দুই দিন ধরে খাইনি, ভাত নিয়ে আসো’ বলার পর অসুস্থ যুবককে পিটিয়ে হত্যা
‘দুই দিন ধরে খাইনি, ভাত নিয়ে আসো’ বলার পর অসুস্থ যুবককে পিটিয়ে হত্যা
সর্বাধিক পঠিত
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
শিক্ষার্থীদের রেলপথ অবরোধের মুখে টিটিই বরখাস্ত, ৮ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু
শিক্ষার্থীদের রেলপথ অবরোধের মুখে টিটিই বরখাস্ত, ৮ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু