বসন্ত-ভালোবাসার ছোঁয়া লেগেছে বইমেলায়

জবি প্রতিবেদক
১৪ ফেব্রুয়ারি ২০২৫, ১৪:০৪ আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ১৪:১৯

একদিকে প্রকৃতি জানান দিচ্ছে ঋতুরাজ বসন্ত আগমনের অন্যদিকে বিশ্ব ভালোবাসা দিবস। বাঙালির মনে অন্যতম রোমান্টিক এই দিনের ছোঁয়া লেগেছে অমর একুশে গ্রন্থমেলাতেও। বসন্ত আর ভালোবাসা রঙ মিশে রঙিন হয়ে উঠেছে বইমেলার বাংলা একাডেমি ও সোহরাওয়ার্দী উদ্যান প্রাঙ্গন।

শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) বসন্ত ও ভালোবাসার দিনে বইমেলা ঘুরে দেখা যায়, সকাল থেকে তেমন মানুষের আনাগোনা না থাকলেও, সময় বাড়ার সঙ্গে সঙ্গে বাড়তে থাকে মানুষের কোলাহল। দিনটিকে উপভোগ্য করতে হলুদ, বাসন্তী ও লাল রঙের পোশাকে নিজেদের মোহনীয় সাজে সাজিয়েছে নানান শ্রেণী-পেশার মানুষ। বিশেষ করে তরুণ-তরুণীদের উপস্থিতিই ছিল বেশি। কিশোরী ও তরুণীদের মাথায় শোভা পেতে দেখা গেছে ফুলের রিং। আর হাতে হাতে ঘুরতে দেখা গেছে ভালোবাসার প্রতীক গোলাপ। বসন্ত-ভালোবাসার সঙ্গে বইয়ের রাজ্যে তাদের রসায়ন জমেছে বেশ। শুধু দর্শনার্থীরাই নয়, বাসন্তী সাজে নিজেদের রাঙিয়ে তুলেছিলেন স্টলগুলোর  বিক্রয়কর্মীরাও।

বইমেলায় মানুষের ভিড়

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী অদ্রিতা ঘুরতে এসেছেন বন্ধুদের সঙ্গে। তিনি বলেন, ‘বসন্ত ও ভালোবাসা দিবস একদিনে হওয়ার কারণে ১৪ ফেব্রুয়ারি অন্যতম আবেদনের একটি দিন। বসন্তের কারণে যেখানে প্রকৃতি রঙিন হয়ে উঠছে সেদিন নিজেকে রঙিন সাজ না সাজালে ভালো লাগে না। একারণে বসন্তের রঙ হলুদ রঙের শাড়ি পড়ে বন্ধুদের সঙ্গে মেলা ঘুরতে এসেছি।’

শিশু চত্বরে আনন্দে মেতেছে শিশুরা

এদিকে ছুটির দিন হওয়ায় সকাল থেকেই জমে উঠেছে শিশু চত্বর। বসন্ত আর ভালোবাসার দোলা লেগেছে শিশুদের মাঝেও। অভিভাবকদের সঙ্গে হলুদ ও লাল পোশাকে তারাও এসেছে মেলা ঘুরতে। এদিন সকালে পাপেট থিয়েটর শিশুদের জন্য পাপেট শোয়ের আয়োজন করে।

মোহাম্মদপুর থেকে বাবা-মায়ের সঙ্গে ঘুরতে এসেছেন দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী ফারহান। তিনি বলেন, ‘মেলায় আসতে ভালো লাগে। আজ পহেলা ফাল্গুন তাই হলুদ রঙের পাঞ্জাবি পড়েছি। ঘুরে ঘুরে বই দেখছি এখনও কোনও বই পছন্দ হয়নি।’

মাথায় ফুলের রিং দিয়ে বাবার সঙ্গে বই কিনতে এসেছে শিশুরা

এদিকে বসন্ত ও ভালোবাসা দিবস ঘিরে বই বিক্রি বেশি হওয়ার প্রত্যাশা ছিল প্রকাশনীগুলোর। তবে দুপুর পর্যন্ত আশানুরূপ বেচাকেনা হয়নি বলে জানান তারা। বিকালে বই বিক্রি বাড়বে এমনটায় প্রত্যাশা তাদের।

অক্ষর প্রকাশনীর বিক্রয়কর্মী ইব্রাহিম বলেন, ‘বসন্ত ও ভালোবাসার দিনে বিক্রি বেশি হবে স্বাভাবিকভাবে এমনটায় প্রত্যাশা থাকে আমাদের। তবে এখনও বিক্রি তেমন হয়নি, পাঠকও কম। আশা করছি বিকালে উপস্থিতি ও বিক্রি বাড়বে।’

/এমকেএইচ/
সম্পর্কিত
‘একুশের’ বইমেলা জানুয়ারিতে, ঐতিহ্যের ধারাবাহিকতা নিয়ে প্রশ্ন
৭ জানুয়ারি শুরু হবে এবারের একুশে বইমেলা
সোহরাওয়ার্দী উদ্যানে সংবাদ সংগ্রহে গিয়ে হামলার শিকার ৩ সাংবাদিক
সর্বশেষ খবর
প্রধানমন্ত্রীর এক ক্লিকেই ৩৯ হাজার কৃষক পেলেন ১২ কোটি টাকা
প্রধানমন্ত্রীর এক ক্লিকেই ৩৯ হাজার কৃষক পেলেন ১২ কোটি টাকা
ফিক্সিংয়ের অভিযোগে বাংলাদেশ ও ভারতের ৭ জন নিষিদ্ধ
ফিক্সিংয়ের অভিযোগে বাংলাদেশ ও ভারতের ৭ জন নিষিদ্ধ
তারপরও ফিফা র‌্যাঙ্কিংয়ে ঋতুপর্ণাদের উন্নতি
তারপরও ফিফা র‌্যাঙ্কিংয়ে ঋতুপর্ণাদের উন্নতি
টাইগার শ্রফকে গুলি, উদ্বিগ্ন বলিউড: তারকারা কে কী বললেন
টাইগার শ্রফকে গুলি, উদ্বিগ্ন বলিউড: তারকারা কে কী বললেন
সর্বাধিক পঠিত
ইশরাকের পদত্যাগের পরই ‘ক্ষমতা’ নিয়ে স্ত্রীর বার্তা
ইশরাকের পদত্যাগের পরই ‘ক্ষমতা’ নিয়ে স্ত্রীর বার্তা
সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর প্রসঙ্গে যা বললেন জামায়াত আমির
সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর প্রসঙ্গে যা বললেন জামায়াত আমির
বাবার চোখ এড়াতে ঢোলা জামা, আড়ালে চলতো শিশুর ওপর নির্যাতন
বাবার চোখ এড়াতে ঢোলা জামা, আড়ালে চলতো শিশুর ওপর নির্যাতন
পদত্যাগ করানো সরকারের প্যারাসিটামল থেরাপি: হাসনাত
পদত্যাগ করানো সরকারের প্যারাসিটামল থেরাপি: হাসনাত
পানাম নগরী ঘুরে দেখলেন মার্কিন রাষ্ট্রদূত, নকশিকাঁথা-জামদানি দেখে মুগ্ধ
পানাম নগরী ঘুরে দেখলেন মার্কিন রাষ্ট্রদূত, নকশিকাঁথা-জামদানি দেখে মুগ্ধ