কামরাঙ্গীরচরে ছয়তলা ভবন থেকে পড়ে শিশুর মৃত্যু

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
১৫ ফেব্রুয়ারি ২০২৫, ০৫:৪৫আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০২৫, ০৫:৪৫

রাজধানীর কামরাঙ্গীরচরে ছয়তলা ভবনের ছাদ থেকে পড়ে আমানউল্লাহ (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে ৪টার দিকে কামরাঙ্গীরচর মনির চেয়ারম্যানের গলি, হারুন মিয়ার বাড়ির ভাড়া বাসায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আমানউল্লাহ স্থানীয় একটি মাদ্রাসার প্রথম শ্রেণির ছাত্র ছিল।

নিহতের ফুপু মনি বেগম জানান, তাদের বাসা ভবনের দ্বিতীয় তলায়। বিকালে খেলার জন্য আমানউল্লাহ ছাদে উঠে যায়। অসাবধানতাবশত ছাদ থেকে পড়ে গেলে গুরুতর আহত হয়। পরে বিকাল সাড়ে ৫টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে (ঢামেক) নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও বলেন, কিছু দিন আগে আমানউল্লাহর মা আমেনা বেগম স্বামীর সঙ্গে ঝগড়া করে বাবার বাড়িতে চলে যান। তার বাবা ওমর ফারুক একবছর আগে দুবাই যান। এরপর থেকে আমানউল্লাহ ফুপুর কাছেই থাকতো। আর তার বড় বোন ফারহানা আক্তার (১০) মায়ের সঙ্গে নানাবাড়িতে রয়েছে।

ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক ফারুক জানান, নিহতের লাশ হাসপাতাল মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।

নিহত আমানউল্লাহ নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার দুর্গাপুর গ্রামের দুবাই প্রবাসী ওমর ফারুকের ছেলে। এক ভাই, এক বোনের মধ্যে সে ছিল ছোট।

/এআইবি/এবি/এফআর/
সম্পর্কিত
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
ডাকবাংলোতে মা ও দুই শিশুসন্তানের লাশ, কীভাবে হলো মৃত্যু?
জেলা পরিষদের ডাকবাংলোতে মা ও দুই শিশুর লাশ
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের