কবি হাসান গালিব দুই দিনের রিমান্ডে

বাংলা ট্রিবিউন রিপোর্ট  
১৭ ফেব্রুয়ারি ২০২৫, ১৫:১৬আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০২৫, ১৯:১৮

হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে কটূক্তির অভিযোগে কবি সোহেল হাসান গালিবের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

সোমবার (১৭ ফেব্রুয়ারি) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আওলাদ হোসাইন মুহাম্মদ জুনাইদ শুনানি শেষে রিমান্ডের আদেশ দেন।

আদালত সূত্রে জানা গেছে, ১৪ ফেব্রুয়ারি ডিবি পুলিশের কোতোয়ালি জোনাল টিমের উপ-পরিদর্শক হুমায়ন কবীর কবি সোহেল হাসান গালিবকে আদালতে হাজির করেন। ৫৪ ধারায় গ্রেফতার দেখিয়ে তার ১০ দিনের রিমান্ড আবেদন করেন। তার আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। আদালত রিমান্ড ও জামিনের আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

রবিবার (১৬ ফেব্রুয়ারি) তার সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করা হয়। আদালত তার উপস্থিতিতে রিমান্ড শুনানির দিন সোমবার ধার্য করেন। এদিন শুনানিকালে তাকে আদালতে হাজির করা হয়। তার পক্ষে আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। রাষ্ট্রপক্ষ এর বিরোধিতা করে। শুনানি শেষে আদালত তার দুই দিনের রিমান্ডের আদেশ দেন।

আদালতের অপরাধ ও প্রসিকিউশন বিভাগের সাধারণ নিবন্ধন শাখার সাব-ইন্সপেক্টর স্বপন কুমার এ তথ্য নিশ্চিত করেন।

জানা গেছে, সোহেল হাসান গালিব নামক ফেসবুক অ্যাকাউন্ট থেকে তিনি ‘তৌহিদি জনতা’ শিরোনামে একটি কবিতা পোস্ট করেন। যেখানে তিনি মহানবী হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে কটূক্তি করেন।

পরবর্তীতে আরও জানা যায়, মো. সোহেল হাসান গালিবের লেখা ‘আমার খুতবা গুলি’ নামে একটি বই উজান প্রকাশনী থেকে প্রকাশিত হয়েছে। ওই বইয়ে ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার মতো কবিতা ছাপা হয়েছে। তার লেখা বই শাহবাগ থানাধীন চলমান অমর একুশে বইমেলায় উজান প্রকাশনীর ৬২৩ ৬২৪ নং স্টলে বিক্রি করা হচ্ছে। প্রিয় নবিজীর নামে প্রথমে ফেসবুক আইডিতে মানহানিকর পোর্ট ও পরবর্তীতে প্রকাশিত বইয়ে এ রূপ কবিতা থাকায় বাংলাদেশের বিপুল পরিমাণ মুসলিম জনগোষ্টীর মধ্যে ব্যাপক ক্ষোভের সঞ্চার হয়েছে, যা বই মেলাসহ দেশে যেকোনও স্থানে দাঙ্গা হওয়ার উপক্রম হয়। আসামির ফেসবুক আইডির বিষয়ে বিপুল সংখ্যক লোক রিপোর্ট করায় এটি ডিঅ্যাকটিভেইট হয়। 

গত ১৩ ফেব্রুয়ারি রাত সাড়ে ৮টার দিকে নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানাধীন সানারপাড় এলাকায় অভিযান চালিয়ে কবি সোহেল হাসান গালিবকে গ্রেফতার করা হয়।

/এনএইচ/আরআইজে/
সম্পর্কিত
মোহাম্মদপুরে অস্ত্র ঠেকিয়ে ছিনতাই: দুই আসামি রিমান্ডে
দুই মামলায় ব্যারিস্টার সুমনের হাইকোর্টে জামিন আবেদন
বনশ্রীতে ১০ বছরের শিশুর মৃত্যু: ধর্ষণের অভিযোগে মাদ্রাসা শিক্ষার্থী রিমান্ডে 
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম