মৃত্যুর গুজবের মধ্যেই ট্রাইব্যুনালে হাজির হলেন আইনজীবী জেড আই খান পান্না

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ ফেব্রুয়ারি ২০২৫, ১৪:৪৯আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০২৫, ১৪:৪৯

কয়েকমাসের ব‍্যবধানে আবারও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভোর থেকে সুপ্রিম কোর্টের আইনজীবী জেড আই খান পান্নার মৃত্যুর গুজব ছড়িয়ে পড়েছে। তবে চলমান সে গুজবের ভিড়ে তিনি হাজির হলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। 

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) বেলা ১১টায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আসামিদের পক্ষে শুনানিতে অংশ নিতে আসেন আইনজীবী জেড আই খান পান্না।  

পরে আইনজীবী পান্না বাংলা ট্রিবিউনকে বলেন, এর আগেও আমাকে সামাজিক যোগাযোগ মাধ্যমে অসংখ্যবার মেরে ফেলা হয়েছে। কয়েকমাস আগেও এমন খবর রটিয়েছিল। আমি সুস্থ আছি, ভালো আছি, কাজ করে যাচ্ছি। 

প্রসঙ্গত, সুপ্রিম কোর্টের আইনজীবী জেড আই খান পান্না বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে শিক্ষার্থীদের পক্ষে উচ্চ আদালতে আইনি লড়াইয়ে অংশ নিয়েছিলেন। কিন্তু ড. ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠনের পর বিভিন্ন সময়ে এ সরকারকে নিয়ে বিরূপ মন্তব্য ও শেখ হাসিনার পক্ষে আইনি লড়াই করার ঘোষণা দিয়ে আলোচনা-সমালোচনায় জড়িয়ে পড়েন। 

এদিকে, ছাত্র-জনতার আন্দোলনের সময় আহাদুল ইসলাম নামে একজনকে গুলি ও মারধরের মাধ্যমে হত্যাচেষ্টার অভিযোগে সুপ্রিম কোর্টের আইনজীবী এবং মানবাধিকার সংস্থা আইন ও সালিশ কেন্দ্রের চেয়ারপারসন জেড আই খান পান্নার বিরুদ্ধে মামলা হয়েছিল। পরে এ মামলা থেকে তাকে বাদ দিতে বাদী খিলগাঁও থানায় আবেদন করেছিলেন। 

/বিআই/এমএস/
সম্পর্কিত
ফেসবুক ইনস্ট্যান্ট কফির মতো: শিক্ষামন্ত্রী
‘প্রশ্নপত্র ফাঁস নিয়ে গুজব রোধে সামাজিক মাধ্যম পর্যবেক্ষণ করা হচ্ছে’
পরীক্ষার হলে রুটিন জানানোর বিষয়টি গুজব: মন্ত্রণালয়
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম