সড়ক পরিবহন আইন-বিধিমালা বাতিলের দাবি সিএনজি চালকদের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ ফেব্রুয়ারি ২০২৫, ১৫:৪৩আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০২৫, ১৫:৪৩

সড়ক পরিবহন আইন-২০১৮ ও বিধিমালা-২০২৩ এর স্বার্থবিরোধী ধারা বাতিল করাসহ পাঁচ দফা দাবি জানিয়েছেন সিএনজি চালকরা।

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) জাতীয় প্রেসক্লাবের সামনে ঢাকা মহানগর সিএনজি অটোরিকশা চালক ঐক্য পরিষদ আয়োজিত এক মানববন্ধন থেকে এসব দাবি জানানো হয়।

সিএনজি চালকদের অন্যান্য দাবি হচ্ছে— পরিবহন নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ) নির্ধারিত ৯০০ টাকা অবিলম্বে কার্যকর করা; ৫ হাজার সিএনজি অটোরিকশা চালকদের জন্য রেজিস্ট্রেশন দিতে হবে; মিটার ও নো-পার্কিং মামলার নামে পুলিশি হয়রানি করা যাবে না এবং আইএলও কনভেনশন ৮৭ অনুযায়ী অবাধ ট্রেড ইউনিয়ন করার অধিকার দিতে হবে।

পরিষদের সদস্য সচিব মো. গোলাপ হোসেন সিদ্দিকি বলেন, আমরা সিএনজি অটোরিকশা চালকরা দৈনিক ১২-১৪ ঘণ্টা কাজ করেও অন্ন, বস্ত্র, স্বাস্থ্যসম্মত বাসস্থান, শিক্ষা ও চিকিৎসার ব্যবস্থা করতে পারি না। আমাদের সামাজিক নিরাপত্তা নেই। আইএলও কনভেনশন ৮৭ অনুযায়ী অবাধ ট্রেড ইউনিয়ন করার কার্যত অধিকার নেই। আমরা যা কিছু আয় করি, তার সিংহ ভাগ নিয়ে নেয় সিএনজি অটোরিকশার মালিক, প্রশাসন ও চাঁদাবাজ-দালালরা। খাওয়া-পরার খরচ শেষে ছেলেমেয়েদের শিক্ষার খরচ চালানো ও মাস শেষে ঘরভাড়া দিতেও হিমসিম খাই। নিজে ও পরিবার পরিজন অসুস্থ হলে চিকিৎসার ব্যবস্থা করতে পারি না। সব ক্ষেত্রে নৈরাজ্য ও বিশৃঙ্খলা চলছে। প্রশাসন একেই আইন প্রয়োগ বলে দাবি করছে।

তিনি আরও বলেন, আমাদের দাবিগুলো সরকারের মেনে নিয়ে বাস্তবায়ন করা উচিত। দাবি আদায় না হলে আমাদের আন্দোলন সংগ্রাম করা ছাড়া কোন উপায় নাই।

সমাবেশে ঢাকা মহানগর সিএনজি অটোরিকশা চালক ঐক্য পরিষদের আহ্বায়ক শেখ হানিফ, যুগ্ম আহ্বায়ক আব্দুল মান্নাফসহ সংগঠনের সদস্য সিএনজি অটোরিকশা চালকরা উপস্থিত ছিলেন।

/এএজে/এপিএইচ/
সম্পর্কিত
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
‘নিবন্ধন-লাইসেন্সের আওতায় আসবে রাজধানীর রিকশা-অটোরিকশা’
ধর্ষণ, নারী ও শিশু নির্যাতনের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি চায় ১৫৬ সংগঠন
সর্বশেষ খবর
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
রামিসা হত্যা: সর্বোচ্চ সাজা চায় রাষ্ট্রপক্ষ, লঘুদণ্ডের দাবি আসামিপক্ষের
রামিসা হত্যা: সর্বোচ্চ সাজা চায় রাষ্ট্রপক্ষ, লঘুদণ্ডের দাবি আসামিপক্ষের
একা একা অনুশীলন করলেন মেসি
একা একা অনুশীলন করলেন মেসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের