ইডেন ছাত্রলীগ নেত্রীকে আটকে পুলিশে দিলো ছাত্রীরা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ ফেব্রুয়ারি ২০২৫, ১৮:০৩আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০২৫, ১৯:১২

রাজধানীর ইডেন সরকারি মহিলা কলেজ ছাত্রলীগের নেত্রী সামিয়া আক্তার বৈশাখীকে আটক করে পুলিশে দিয়েছেন শিক্ষার্থীরা। মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) দুপুর দেড়টার দিকে কলেজে প্রত্যয়নপত্র নিতে এলে তাকে আটক করেন শিক্ষার্থীরা। পরে বিকালে তাকে লালবাগ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

দুপুরে ছাত্রলীগের নেত্রী বৈশাখী ইডেন কলেজে যান তার অনার্সের সার্টিফিকেট তুলতে। এ সময় নিষিদ্ধ এই সংগঠনের নেত্রীকে চিনে ফেলেন সাধারণ শিক্ষার্থীরা। পরে শিক্ষার্থীরা তাকে কলেজের মধ্যে আটকে রাখে এবং পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ তাকে আটক করে।

এ বিষয়ে লালবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) কাশৈনু বাংলা ট্রিবিউনকে বলেন, রাজধানীর ইডেন কলেজের ভেতর থেকে এক ছাত্রলীগ নেত্রীকে আটক করে থানায় নিয়ে এসেছি। ওই শিক্ষার্থীর নাম সামিয়া আক্তার বৈশাখী। তিনি কলেজের মার্কেটিং বিভাগে লেখাপড়া করছেন। ওই শিক্ষার্থীর বিষয়ে বিস্তারিত জানার চেষ্টা করছি।

/কেএইচ/এমএস/
সম্পর্কিত
রাজশাহীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল
মৌলভীবাজারে ছাত্রলীগের ঝটিকা মিছিল, গ্রেফতার ২
ছয় দফা দাবিতে নিষিদ্ধ ছাত্রলীগের মৌন মানববন্ধন
সর্বশেষ খবর
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের