সাবেক এমপি রনজিত ও তার স্ত্রী-ছেলেদের বিরুদ্ধে দুর্নীতির ৪ মামলা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ ফেব্রুয়ারি ২০২৫, ১৮:১২আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০২৫, ১৮:১২

যশোর-৪ আসনের সাবেক সংসদ সদস্য রনজিত কুমার রায়, তার স্ত্রী নিয়তি রানী রায়, ছেলে রাজীব কুমার রায় ও সঞ্জিব কুমার রায়ের বিরুদ্ধে পৃথক চারটি মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) এসব মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন দুদকের উপ-পরিচালক ও জনসংযোগ কর্মকর্তা মো. আকতারুল ইসলাম।

মামলার এজাহারে বলা হয়, সাবেক সংসদ সদস্য রনজিত কুমার রায় ক্ষমতার অপব্যবহার করে ৬ কোটি ১২ লাখ ৪৮ হাজার ১৯৩ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন করেছেন। এছাড়া তিনি নিজ নামের ২৫ টি ব্যাংক হিসাবের মাধ্যমে ৩৯ কোটি ৪৮ লাখ ৪৫ হাজার ৫৬৪ টাকার সন্দেহজনক লেনদেনের মাধ্যমে সেই টাকা ইচ্ছাকৃতভাবে হস্তান্তর, স্থানান্তর ও রূপান্তর করেন। এ জন্য তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন, মানিলন্ডারিং প্রতিরোধ আইন এবং দুর্নীতি প্রতিরোধ আইনে মামলা দায়ের করা হয়।

রনজিত কুমার রায়ের স্ত্রী নিয়তি রানী রায় স্বামীর ক্ষমতার অপব্যবহার করে ঘুষ ও দুর্নীতির মাধ্যমে ১ কোটি ৯৯ লাখ ১৮ হাজার টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন করেন। এছাড়া নিজ নামে ১১টি ব্যাংক হিসাবে ৮ কোটি ৮০ লাখ ৫০ হাজার ১০৬ টাকার সন্দেহজনক লেনদেন করেন। তারা স্বামী-স্ত্রী শাস্তিযোগ্য অপরাধ করেছেন।

সাবেক সংসদ সদস্য রনজিত কুমার রায়ের ছেলে রাজীব কুমার রায় পিতার ক্ষমতার অপব্যবহার করে ঘুষ ও দুর্নীতির মাধ্যমে ৩ কোটি ৬০ লাখ এক হাজার ৬৮১ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন করেন। এছাড়া নিজ নামে ও স্ত্রী রিশিতা সাহার নামের ৬৯টি ব্যাংক হিসাবে ১৬২ কোটি ৩৪ লাখ ৪৮ হাজার ৮৮  টাকার সন্দেহজনক লেনদেন করে উক্ত টাকা জ্ঞাতসারে হস্তান্তর, স্থানান্তর ও রূপান্তর করে শাস্তিযোগ্য অপরাধ করেছেন।

রনজিত কুমার রায়ের আরেক ছেলে সঞ্জিব কুমার রায় পিতার ক্ষমতার অপব্যবহার করে ঘুষ ও দুর্নীতির মাধ্যমে ৩ কোটি ৭৪ লাখ ৩৫ হাজার ১৫০ টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন করেছেন। তিনি নিজ নামে ও স্ত্রী অনিন্দিতা মালাকার পিউর নামের ১৮টি ব্যাংক হিসাবের মাধ্যমে ৮ কোটি ৪৯ লাখ ২২ হাজার ২০৯ টাকার সন্দেহজনক লেনদেন করে শাস্তিযোগ্য অপরাধ করেছেন।

আকতারুল ইসলাম জানান, দুর্নীতি দমন আইন ও মানিলন্ডারিং আইনসহ সংশ্লিষ্ট অন্যান্য আইনে তাদের প্রত্যেকের বিরুদ্ধে পৃথক মামলা দায়ের করা হয়েছে।

/জেইউ/এপিএইচ/
সম্পর্কিত
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
নিয়োগ-টেন্ডার বাণিজ্যের অভিযোগ: এলজিইডির সাবেক পিডির বিরুদ্ধে অনুসন্ধানে দুদক
‘সমন্বয়কদের মধ্যে সবচেয়ে বেশি দুর্নীতিতে জড়িয়ে পড়েন হান্নান মাসউদ’ 
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের