নারী নির্যাতন ও ধর্ষণের ঘটনার বিচার দাবিতে এনএসইউ’র শিক্ষার্থীদের বিক্ষোভ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ ফেব্রুয়ারি ২০২৫, ১৪:০১আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০২৫, ১৪:০১

দেশে নারী ও শিশু নির্যাতন, ধর্ষণসহ বিভিন্ন অপরাধের বিরুদ্ধে বিচার ও প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ সমাবেশ করেছে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। শনিবার (২২ ফেব্রুয়ারি) তারা বিশ্ববিদ্যালয়ের সামনে এ বিক্ষোভ কর্মসূচি পালন করেন।

শিক্ষার্থীরা বলছেন, সম্প্রতি দেশে নারী নির্যাতন ও ধর্ষণের ঘটনা আশঙ্কাজনক হারে বেড়েছে। প্রতিটি ঘটনার বিবরণ আমাদের মা-বোনদের নিরাপত্তা নিয়ে শঙ্কিত করে তুলছে। এসব ঘটনার মূল কারণ হলো আইনশৃঙ্খলা রক্ষায় সরকারের ব্যর্থতা।

খুন, ডাকাতি ও ছিনতাইয়ের ঘটনা বেড়ে যাওয়ায় শিক্ষার্থীরা নিজেদের নিরাপত্তাহীন মনে করছেন উল্লেখ করে বলেন, আজ আমরা ঘরে-বাইরে কোথাও নিরাপদ নই। দেশজুড়ে খুন, ডাকাতি ও ছিনতাই বেড়ে গেছে, অথচ সরকার এসব নিয়ন্ত্রণে ব্যর্থ হচ্ছে।

সব ধর্ষণের ঘটনার দ্রুত ও কঠোর বিচার নিশ্চিতের দাবি জানিয়ে শিক্ষার্থীরা বলেন, ছাত্র-জনতার রক্তের বিনিময়ে এই সরকার ক্ষমতায় এসেছে পরিবর্তনের আশায়। কিন্তু যদি তারা তাদের দায়িত্ব ভুলে যায় বা ব্যর্থ হয়, তাহলে প্রয়োজনে আমরা বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে রাজপথে নামবো।

বিক্ষোভ কর্মসূচিতে অর্ধশতাধিক শিক্ষার্থী অংশ নেন এবং তারা নারীর নিরাপত্তা ও ন্যায়বিচার নিশ্চিত করার আহ্বান জানান।

/জেডএ/ইউএস/
সম্পর্কিত
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
ধর্ষণের শিকার কিশোরীর পরিচয় প্রকাশ: চকরিয়ার ওসির বিরুদ্ধে লিগ্যাল নোটিশ
তরুণীকে ধর্ষণ ও ব্ল্যাকমেইলের অভিযোগে একজন গ্রেফতার
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম