প্রতিবন্ধীদের বিদ্যালয়গুলোকে এমপিওভুক্ত করার দাবি

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
২৩ ফেব্রুয়ারি ২০২৫, ১৩:০৯আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০২৫, ১৩:৩৭

অনতিবিলম্বে সব বিশেষ (অটিস্টিক ও প্রতিবন্ধী) বিদ্যালয়ের স্বীকৃতি ও এমপিওভুক্ত সুনিশ্চিত করাসহ পাঁচ দফা দাবি জানিয়েছেন বাংলাদেশ প্রতিবন্ধী বিদ্যালয় সমন্বয় পরিষদ। 

রবিবার (২৩ ফেব্রুয়ারি) জাতীয় প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ প্রতিবন্ধী বিদ্যালয় সমন্বয় পরিষদ আয়োজিত অবস্থান কর্মসূচি থেকে এসব দাবি জানানো হয়।

তাদের দাবিগুলো হলো—

১। সব বিশেষ বিদ্যালয়ের প্রতিবন্ধীবান্ধব অবকাঠামো সুনিশ্চিত করতে হবে।

২। বিশেষ শিক্ষার্থীদের ন্যূনতম শিক্ষা ভাতা তিন হাজার টাকা নিশ্চিত করতে হবে।

৩। শিক্ষার্থীদের মিডডে মিলসহ শিক্ষা উপকরণ, খেলাধুলা সরজ্ঞাম প্রদান ও থেরাপি সেন্টার বাস্তবায়ন করতে হবে। 

৪। ছাত্র-ছাত্রীদের ভোকেশনাল শিক্ষা কারিকুলামের আওতায় কর্মসংস্থান সৃষ্টি ও পুনর্বাসন সুনিশ্চিত করতে হবে।

এসময় উপস্থিত বক্তারা বলেন, গত ২০ ডিসেম্বর ২০১৯ সালে সমাজকল্যাণ মন্ত্রণালয় প্রতিবন্ধী বিদ্যালয়গুলোর স্বীকৃতি ও এমপিওর জন্য প্রজ্ঞাপন জারি করে। প্রজ্ঞাপনের প্রেক্ষিতে ২ হাজার ৭৪১টি শিক্ষা প্রতিষ্ঠান আবেদন করে। সমাজকল্যাণ মন্ত্রণালয় কর্তৃক প্রাথমিক যাচাই-বাছাই করে ১ হাজার ৭৭২টি আবেদন গ্রহণ করে। পরবর্তী সময়ে বিশেষ শিক্ষা নীতিমালা ২০১৯-এর আলোকে জাতীয় স্বীকৃতি ও এমপিও কমিটি গঠন করে বিদ্যালয়গুলোকে ক, খ, ও গ— তিন শ্রেণিতে বিভক্ত করে সমাজকল্যাণ মন্ত্রণালয় কার্যক্রম শুরু করে। যা অত্যন্ত ধীরগতির। ফলে সারা দেশে ৬৩ হাজার শিক্ষক-কর্মচারী অত্যন্ত মানবেতর জীবনযাপন করছে এবং প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষাক্ষেত্রে বিরূপ প্রভাব পড়ছে। 

তারা বলেন, এরআগে স্বীকৃতিপ্রাপ্ত ৫৭টি এবং স্বীকৃতিবিহীন ১ হাজার ৭৭২টি অটিস্টিক ও প্রতিবন্ধী বিদ্যালয় এমপিও ভুক্তির জন্য অপেক্ষমাণ যা এখনও কোনও সুরাহা হয়নি।

এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রতিবন্ধী বিদ্যালয় সমন্বয় পরিষদের সভাপতি মো. ইলিয়াস রাজ, সাধারণ সম্পাদক রিমা খাতুন, সাংগঠনিক সম্পাদক আকুল শেখ, সমন্বায়ক গাউসুল আজম শিমু প্রমুখ।

/এএজে/এমকেএইচ/
সম্পর্কিত
চাটুকারিতা কাকে বলে, মিডিয়াকে দেখলে বোঝা যায়: মির্জা ফখরুল
এভারেস্ট-জয়ী নিম্নির সংবাদ সম্মেলন ও পতাকা-প্রত্যর্পণ
অনেক গুপ্ত চাঁদাবাজ জামায়াতে ইসলামীতে আশ্রয় নিয়েছে: রিজভী
সর্বশেষ খবর
চার দশক পর রেসিংয়ে টম ক্রুজ, সঙ্গী অ্যান হ্যাথাওয়ে
চার দশক পর রেসিংয়ে টম ক্রুজ, সঙ্গী অ্যান হ্যাথাওয়ে
যে কারণে ৫০-এর পর বদলে গেল লিসা রের শরীরচর্চার ভাবনা
যে কারণে ৫০-এর পর বদলে গেল লিসা রের শরীরচর্চার ভাবনা
মার্তিনেজের আগমনে চেলসি কি এখন প্রিমিয়ার লিগের শিরোপার দাবিদার?
মার্তিনেজের আগমনে চেলসি কি এখন প্রিমিয়ার লিগের শিরোপার দাবিদার?
বৃষ্টি ভিজে সর্দি-কাশি? একটি পানীয়তে মিলতে পারে স্বস্তি
বৃষ্টি ভিজে সর্দি-কাশি? একটি পানীয়তে মিলতে পারে স্বস্তি
সর্বাধিক পঠিত
রান্নার সময় গরুর মাংস সবুজ হওয়ার কারণ জানা গেলো ল্যাব পরীক্ষায়
রান্নার সময় গরুর মাংস সবুজ হওয়ার কারণ জানা গেলো ল্যাব পরীক্ষায়
আজ স্বর্ণের দাম কত
আজ স্বর্ণের দাম কত
‘ছয় মাস চলে গেলো, আর কয় মাস লাগবে?’
‘ছয় মাস চলে গেলো, আর কয় মাস লাগবে?’
দেশে ফিরছেন মির্জা আব্বাস
দেশে ফিরছেন মির্জা আব্বাস
‘ভূমি অফিসে ঘুষ ছাড়া ফাইল নড়ে না’, সংসদে প্রশ্ন
‘ভূমি অফিসে ঘুষ ছাড়া ফাইল নড়ে না’, সংসদে প্রশ্ন