ধর্ষকের শাস্তির দাবিতে ইডেন কলেজ ছাত্রীদের মশাল মিছিল

ঢাবি প্রতিনিধি
২৩ ফেব্রুয়ারি ২০২৫, ২২:১৫আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০২৫, ২২:১৫

দেশের বিভিন্ন স্থানে ধর্ষণ ও নারী নির্যাতনের প্রতিবাদ জানিয়ে এবং ধর্ষকদের সর্বোচ্চ শাস্তির দাবিতে মশাল মিছিল করেছেন ইডেন মহিলা কলেজের শিক্ষার্থীরা।

রবিবার (২৩ ফেব্রুয়ারি) সন্ধ্যা সোয়া ৭টা নাগাদ ইডেন মহিলা কলেজের বকুলতলী থেকে মিছিল শুরু করেন শিক্ষার্থীরা। এসময় তারা স্বরাষ্ট্র উপদেষ্টার নিষ্ক্রিয় ভূমিকার কারণে তার পদত্যাগের দাবিও জানান।

শিক্ষার্থীরা ‘হাতে হাতে মশাল জ্বালো নারী তুমি কথা বলো, লড়াই করে বাঁচতে হবে প্রীতিলতা শিখিয়ে গেছে, ধর্ষকের আস্তানা ভেঙে দাও গুড়িয়ে দাও, উই ওয়ান্ট জাস্টিজ-সহ বিভিন্ন স্লোগান দেন।

মিছিলটি নীলক্ষেত হয়ে পলাশী মোড় ঘুরে আবার ইডেন কলেজের ১ নম্বর গেটের সামনে এসে শেষ হয়।

ইডেন কলেজের সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী আইরিন বলেন, সারা দেশে ধর্ষণের মাত্রা বেড়ে গেছে। এখন আমি হল থেকে যে বাড়ি যাবো, তাতেও ভয় পাচ্ছি। বাড়ি থেকে পরিবারও ভয় পাচ্ছে। এভাবে শঙ্কা নিয়ে মেয়েরা আর কতকাল বেঁচে থাকবে। ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তি না হওয়া পর্যন্ত এই ঘটনা থামবে না।

/এপিএইচ/
সম্পর্কিত
মাদ্রাসা ছাত্রকে ধর্ষণের অভিযোগে শিক্ষকসহ গ্রেফতার ৫
নোয়াখালী বিভাগের দাবিতে শাহবাগে বিক্ষোভ
বাথরুমে ছাত্রকে ধর্ষণ, মাদ্রাসার শিক্ষক গ্রেফতার
সর্বশেষ খবর
ভেনিসে আজ ইতিহাস গড়ার দিন বাঁধন, সুনেরাহ ও শিমুর
ভেনিসে আজ ইতিহাস গড়ার দিন বাঁধন, সুনেরাহ ও শিমুর
কামরাঙ্গীরচরে হাজারো নাগরিকের প্লাস্টিক জমা দিয়ে কেনাকাটা
কামরাঙ্গীরচরে হাজারো নাগরিকের প্লাস্টিক জমা দিয়ে কেনাকাটা
মাদ্রাসা ছাত্রকে ধর্ষণের অভিযোগে শিক্ষকসহ গ্রেফতার ৫
মাদ্রাসা ছাত্রকে ধর্ষণের অভিযোগে শিক্ষকসহ গ্রেফতার ৫
ইনফান্তিনোর পাশে আফ্রিকা, কেন এতটা আস্থা?
ইনফান্তিনোর পাশে আফ্রিকা, কেন এতটা আস্থা?
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?