২৫ ক্যাডার কর্মকর্তাদের অর্ধদিবস কর্মবিরতি কর্মসূচি স্থগিত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ ফেব্রুয়ারি ২০২৫, ১৪:৫৬আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০২৫, ১৪:৫৬

২৫ ক্যাডার কর্মকর্তাদের আন্তঃক্যাডার বৈষম্য নিরসন পরিষদ ঘোষিত মঙ্গলবারের (২৫ ফেব্রুয়ারি) অর্ধদিবস কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি স্থগিত করা হয়েছে।

সোমবার (২৪ ফেব্রুয়ারি) ২৫ ক্যাডার কর্মকর্তাদের সংগঠন আন্তঃক্যাডার বৈষম্য নিরসন পরিষদের এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২৫ ফেব্রুয়ারি সরকার ঘোষিত ‘জাতীয় শহীদ সেনা দিবস’ পালিত হবে। দিবসটির প্রতি সম্মান দেখাতে ও যথাযোগ্য মর্যাদায় পালন করতে আন্তঃক্যাডার বৈষম্য নিরসন পরিষদের অর্ধদিবস কর্মসূচি আপাতত স্থগিত করা হয়েছে। আগামী ২৭ ফেব্রুয়ারির মধ্যে সব সাময়িক বরখাস্তের আদেশ ও বিভাগীয় মামলা প্রত্যাহার করা না হলে এবং আন্তঃক্যাডার বৈষম্য নিরসনের কার্যকর উদ্যোগ দৃশ্যমান না হলে আগামী ২ মার্চ পূর্ব ঘোষিত পূর্ণদিবস কর্মবিরতি পালিত হবে। এরপরও দাবি আদায় না হলে পরবর্তী সময়ে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

পাশাপাশি, কৃত্য পেশাভিত্তিক মন্ত্রণালয় প্রতিষ্ঠা, উপসচিব পদে কোটা পদ্ধতি বাতিল এবং আন্তঃক্যাডার বৈষম্য নিরসনে গৃহীত কার্যক্রম দাবি আদায় না হওয়া পর্যন্ত চলমান থাকবে। এ বিষয়ে পরিষদের সবাইকে ঐক্যবদ্ধ থেকে চলমান কার্যক্রম অব্যাহত রাখার অনুরোধ জানানো হয়েছে।

সম্প্রতি ফেসবুকে লেখালেখির কারণে ২৫ ক্যাডারের ১২ জন কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। পরিষদের দাবি, একই ধরনের কাজ প্রশাসন ক্যাডারের সদস্যরা করলেও তাদের বিরুদ্ধে কোনও ব্যবস্থা গ্রহণ করা হয়নি। এর প্রতিবাদে এবং আন্তঃক্যাডার বৈষম্য নিরসনের দাবিতে এ কর্মসূচি ঘোষণা করা হয়।

/এসআই/এপিএইচ/
সম্পর্কিত
কুয়েত বিমানবন্দরে ইরানি ড্রোন হামলা, ফ্লাইট চলাচল স্থগিত
এমপিওভুক্তির দাবিতে স্বতন্ত্র এবতেদায়ি মাদ্রাসা শিক্ষকদের অবস্থান ধর্মঘট
ট্রাম্প প্রশাসনের ১৮০ কোটি ডলারের তহবিল স্থগিত করলেন মার্কিন বিচারক
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক