কাঠগড়ায় দাঁড়িয়ে থাকতে না পেরে চেয়ার চাইলেন আমু

বাংলা ট্রিবিউন রিপোর্ট  
২৪ ফেব্রুয়ারি ২০২৫, ১৫:১১আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০২৫, ১৫:১১

আদালতে শুনানি চলাকালে কাঠগড়ায় দাঁড়িয়ে থাকতে না পেরে চেয়ার চাইলেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য আমির হোসেন আমু। পরে তাকে কাঠের চেয়ার দেওয়া হয়। শুনানির শেষ পর্যন্ত তিনি চেয়ারে বসে ছিলেন। 

সোমবার (২৪ ফেব্রুয়ারি) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জাকির হোসাইনের আদালতে এ ঘটনা ঘটে। এদিন সকাল ১০টা ১১ মিনিটে আমুসহ আওয়ামী লীগ সরকারের সাবেক এমপি-মেয়রসহ ১১ জনকে আদালতে তোলা হয়। ১০টা ১৭ মিনিটে বিচারক এজলাসে ওঠেন। এ সময় তিনি আদালতের কাঠগড়ায় সামনের দিকে দাঁড়িয়ে ছিলেন। ১০টা ২৬ মিনিটে খিলগাঁও থানার মামলায় আমুকে গ্রেফতার দেখানোর শুনানি শুরু হয়। শুনানির সময় তিনি কাঠগড়ার সামনের দিকে ঝুঁকে বসেন। শুনানি শেষে তাকে গ্রেফতার দেখানোর আবেদন মঞ্জুর করেন আদালত। পরে আমির হোসেন ইশারায় চেয়ারের জন্য আবেদন করেন। আদালত চেয়ার দেওয়ার অনুমতি দেন।

এরপর অন্য আসামিদের শুনানি চলাকালে ১০টা ৪০ মিনিটে কাঠগড়ায় বসার জন্য আমুকে কাঠের চেয়ার দেওয়া হয়। এরপর তিনি ১১টা পর্যন্ত কাঠগড়ায় চেয়ারে বসে অন্যদের শুনানি শোনেন। এ সময় সাবেক মেয়র আতিকুল ইসলাম তার খোঁজ নেন।

আগে ৬ নভেম্বর রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে আমির হোসেন আমুকে গ্রেফতার করা হয়। এরপর থেকে তিনি কারাগারে আটক রয়েছেন।

মামলার সূত্রে জানা গেছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় গত ১৯ জুলাই খিলগাঁওয়ের বনশ্রী এলাকায় গুলিবিদ্ধ হন মিজানুর রহমান। পরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। এ ঘটনায় গত সেপ্টেম্বরে তার বাবা কামাল হোসেন খিলগাঁও থানায় হত্যা মামলা করেন।

/এনএইচ/আরআইজে/
সম্পর্কিত
প্রধানমন্ত্রী ও সরকারকে গালিগালাজ করা সেই সিফাত কারাগারে
কটূক্তি নাকি সমালোচনা: আইনের চোখে পার্থক্য কোথায়?
ইসলামী ব্যাংকের ৮১.৯২ শতাংশ শেয়ার ফ্রিজের নির্দেশ হাইকোর্টের
সর্বশেষ খবর
রান্না না করে নাচের ক্লাসে যাওয়া নিয়ে ঝগড়া, মাতাল স্বামীর মারধরে স্ত্রীর মৃত্যু
রান্না না করে নাচের ক্লাসে যাওয়া নিয়ে ঝগড়া, মাতাল স্বামীর মারধরে স্ত্রীর মৃত্যু
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
ইরানের তেলবাহী ট্যাঙ্কারে যেকারণে হামলা চালায় যুক্তরাষ্ট্র
ইরানের তেলবাহী ট্যাঙ্কারে যেকারণে হামলা চালায় যুক্তরাষ্ট্র
ট্রাফিক আইন ভাঙায় ঢাকায় দুই দিনে ৩২০৬ মামলা
ট্রাফিক আইন ভাঙায় ঢাকায় দুই দিনে ৩২০৬ মামলা
সর্বাধিক পঠিত
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
বিশ্বের নতুন মানচিত্র অনুমোদন দিলো জাতিসংঘ
বিশ্বের নতুন মানচিত্র অনুমোদন দিলো জাতিসংঘ
সরকার যাত্রা শুরুর ছয় মিনিটের আগেই বিশ্বাসঘাতকতা করেছে: মামুনুল হক
সরকার যাত্রা শুরুর ছয় মিনিটের আগেই বিশ্বাসঘাতকতা করেছে: মামুনুল হক
১৪ কেজি স্বর্ণসহ বিমানের কর্মী আটক
১৪ কেজি স্বর্ণসহ বিমানের কর্মী আটক