পুলিশের জন্য কী না করেছি: আদালতে সাবেক আইজিপি শহীদুল হক

বাংলা ট্রিবিউন রিপোর্ট  
০৩ মার্চ ২০২৫, ১৩:৩৫আপডেট : ০৩ মার্চ ২০২৫, ১৩:৩৫

আদালতের ভেতরে আইনজীবীর সঙ্গে কথা বলতে চাইলে দায়িত্বরত পুলিশ সদস্যরা বিচারকের অনুমতি নিতে বললে পুলিশের সাবেক আইজি শহীদুল হক পুলিশদের উদ্দেশ্য বলেন, ‘পুলিশের জন্য কী না করেছি।’

সোমবার (৩ মার্চ) রাজধানীর কাফরুল থানাধীন আতিকুল ইসলাম হত্যা মামলায় গ্রেফতার দেখানোর শুনানি শেষে কাঠগড়া থেকে বের করার সময় তিনি এ কথা বলেন।  

এদিন কাফরুল থানার আতিকুল হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম, সাবেক প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার, শেখ হাসিনার সাবেক উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকেও গ্রেফতার দেখানোর আবেদন ছিল। তাদেরও হাজির করা হয়।

সকাল ১০টার দিকে তাদের ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট পার্থ ভদ্রের আদালতে নেওয়া হয়। এ সময় শহীদুল হক কাঠগড়ার এক পাশে দাঁড়িয়ে ছিলেন। তাকে ছটফট করতে দেখা যায়। আইনজীবীর সঙ্গে কথা বলার চেষ্টা করেন। তবে কাঠগড়ার সামনে দাঁড়িয়ে থাকা পুলিশ সদস্যরা তাকে কথা বলতে দেননি। তারা আদালতের অনুমতি নিয়ে কথা বলতে বলেন। এরপরও আইনজীবীর সঙ্গে কথা বলার চেষ্টা করেন শহীদুল হক।

এরই মাঝে ১০টা ৭ মিনিটের দিকে বিচারক এজলাসে ওঠেন। তাদের ৬ জনকে আতিকুল ইসলাম হত্যা মামলায় গ্রেফতার দেখানোর আবেদন মঞ্জুর করেন। পরে মোহাম্মদপুর থানার এক মামলায় আনিসুল হককে গ্রেফতার দেখানোর আবেদন মঞ্জুর করেন আদালত। এরপর কামাল আহমেদ মজুমদারের বক্তব্য শোনেন। ১০টা ১৬ মিনিটে বিচারক এজলাস ত্যাগ করেন।

এরপর শহীদুল হক আবারও তার আইনজীবীর সঙ্গে কথা বলার চেষ্টা করেন। এ সময় তাকে বাধা দেন দায়িত্বরত পুলিশ সদস্যরা। তাকে বলেন, ‘যার সঙ্গেই কথা বলেন না কেন আদালতের অনুমতি নিতে হবে।’ পরে শহীদুল হক আক্ষেপের সঙ্গে বলেন, ‘কী না করেছি পুলিশের জন্য।’

এরপর তাকেসহ অন্য আসামিদের সিএমএম আদালতের হাজতখানায় নিয়ে যাওয়া হয়।

গত বছরের ৩ সেপ্টেম্বর সাবেক আইজিপি শহীদুল হককে গ্রেফতার করে আইনশৃঙ্খলা বাহিনী। এরপর তাকে রিমান্ডে নেওয়া হয়। বর্তমানে তিনি কারাগারেই আছেন।

/এনএইচ/আরআইজে/
সম্পর্কিত
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
শিশু রামিসা হত্যা মামলাআসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
সর্বশেষ খবর
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী