পোশাক নিয়ে ঢাবি ছাত্রীকে হেনস্তা: গ্রেফতার ব্যক্তির জামিন

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
০৬ মার্চ ২০২৫, ১৫:০৬আপডেট : ০৬ মার্চ ২০২৫, ১৫:৫৬

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে ছাত্রীকে হেনস্তার মামলায় গ্রেফতার মোস্তফা আসিফ অর্নবকে জামিন দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (৬ মার্চ) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেরা মাহবুবের আদালত শুনানি শেষে এক হাজার টাকা মুচলেকায় জামিনের আদেশ দেন।

মামলার তদন্ত কর্মকর্তা শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) তৌফিক হাসান আসামিকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন। আসামি পক্ষে তার আইনজীবী আজমত হোসাইন জামিন চেয়ে আবেদন করেন।

শুনানিতে আইনজীবী বলেন, ‘আসামি ঘটনার সঙ্গে জড়িত না। উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাকে মামলায় জড়ানো হয়েছে। তিনি সম্পূর্ণভাবে নির্দোষ, নিরাপরাধ। তার জামিন মঞ্জুরের প্রার্থনা করছি।’

শুনানি শেষে আদালত জামিন মঞ্জুরের আদেশ দেন।

শাহবাগ থানা (নারী ও শিশু) আদালতের সাধারণ নিবন্ধন শাখার উপ-পরিদর্শক (এসআই) আবুল কালাম আজাদ জামিনের বিষয় নিশ্চিত করেন। তিনি বলেন, ‘বাদী মামলা প্রত্যাহারের আবেদন করেন। জামিন আবেদন করে আসামিপক্ষ। পরে আদালত আসামির জামিন মঞ্জুর করেন।’

হেনস্তার ঘটনায় ওই শিক্ষার্থী শাহবাগ থানায় মামলা করেন। মামলায় অভিযোগ থেকে জানা গেছে, ওই শিক্ষার্থী বুধবার (৫ মার্চ) দুপুর দেড়টার দিকে শাহবাগ জাতীয় যাদুঘরের সামনে থেকে বন্ধুর সঙ্গে পায়ে হেঁটে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে যাচ্ছিলেন। রাজু ভাস্কর্যের সামনে পৌঁছালে মোস্তফা আসিফ ওই শিক্ষার্থীর সামনে আসে। পর্দা করে নাই কেন বলে প্রশ্ন করে। আরও কুরুচিপূণ কথা বলে তাকে হেনস্তা করে। ওই শিক্ষার্থী প্রক্টরকে কল দিতে চাইলে মোস্তফা আসিফ দৌড়ে পালিয়ে যায়। পরে বিষয়টি তিনি তার সহপাঠিদের জানান এবং ফেসবুকে পোস্ট করেন।

পোস্টে একজনের ছবি যোগ করে ওই শিক্ষার্থী লেখেন, ‘এই লোকটা আজ (৫ মার্চ) আমাকে শাহবাগ থেকে আসার পথে হ্যারাস করেছে। সে আমাকে হুট করে রাস্তায় দাঁড় করিয়ে দিয়ে বলে আমার ড্রেস ঠিক নাই ইত্যাদি....। এরপর আমি প্রক্টরকে কল দিতে চাইলে সে দৌড় দিয়ে চলে যায়।’

/এনএইচ/আরকে/
সম্পর্কিত
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
হত্যা মামলায় গ্রেফতার সাবেক এমপি মুজিবুর রহমান কারাগারে
মোহাম্মদপুরে অস্ত্র ঠেকিয়ে ছিনতাই: দুই আসামি রিমান্ডে
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক