রাজধানীতে ব্যবসা প্রতিষ্ঠানে চাঁদাবাজি-হামলা, ১৪ সমন্বয়ক গ্রেফতার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ মার্চ ২০২৫, ২৩:২৫আপডেট : ০৯ মার্চ ২০২৫, ২২:১৫

রাজধানীর কলাবাগান থানার রাসেল স্কয়ার এলাকায় একটি ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, লুটপাট ও চাঁদাবাজির অভিযোগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের থানা আহ্বায়কসহ ১৪ সমন্বয়ককে গ্রেফতার করেছে যৌথ বাহিনী। শুক্রবার (৭ মার্চ) রাত সোয়া ৯টার দিকে এ ঘটনা ঘটে। 

বিষয়টি নিশ্চিত করে কলাবাগান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুক্তারুজ্জামান বলেন, গ্রেফতারদের মধ্যে সংগঠনটির কলাবাগান থানার আহ্বায়ক সালাউদ্দিন সালমানসহ বিভিন্ন পদের নেতা-কর্মীরা রয়েছেন। তারা রাসেল স্কয়ারে এক ব্যক্তির ব্যবসায়িক অফিসে চাঁদা দাবি করে হামলা, ভাঙচুর ও লুটপাট করেন।

কলাবাগানের এক ব্যবসায়ী জানান, হামলাকারীরা ওই অফিসে ঢুকে ব্যাপক ভাঙচুর চালায় এবং কিছু নগদ টাকা ও চারটি কম্পিউটার লুট করে নিয়ে যায়। ঘটনার পরপরই খবর পেয়ে যৌথ বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে তাদের আটক করে থানায় হস্তান্তর করে।

এ ঘটনায় ভুক্তভোগী ব্যবসায়ীর করা মামলার ভিত্তিতে গ্রেফতারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে জানিয়ে ওসি বলেন,  এই ঘটনার সঙ্গে আর কেউ জড়িত আছে কিনা, তা তদন্ত করে দেখা হচ্ছে। 

এদিকে এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে ব্যবসা প্রতিষ্ঠানের নিরাপত্তা জোরদার করার দাবি জানিয়েছেন স্থানীয় ব্যবসায়ীরা। অন্যদিকে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে এ ঘটনায় কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

/এবি/এমএস/
সম্পর্কিত
দুই মামলায় ব্যারিস্টার সুমনের হাইকোর্টে জামিন আবেদন
হরমুজে ‘চাঁদাবাজি’, ইরানের সংস্থার ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা
পশুর হাটে চাঁদাবাজির অভিযোগ পাওয়া যায়নি: ডিএনসিসি প্রশাসক
সর্বশেষ খবর
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম