ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি ১৪ মার্চ শুরু, ফিরতি ২৪ মার্চ

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
০৯ মার্চ ২০২৫, ১৮:২৪আপডেট : ০৯ মার্চ ২০২৫, ১৮:২৪

আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে যাত্রীসেবা নিশ্চিত করতে বাংলাদেশ রেলওয়ে অগ্রিম টিকিট বিক্রির বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছে। ঈদের আগের যাত্রার টিকিট বিক্রি শুরু হবে আগামী ১৪ মার্চ, আর ফিরতি যাত্রার টিকিট বিক্রি শুরু হবে ২৪ মার্চ। এবারও আন্তঃনগর ট্রেনের শতভাগ টিকিট অনলাইনে বিক্রির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

রবিবার (৯ মার্চ) রাজধানীর বিদ্যুৎ ভবনে আয়োজিত আন্তঃমন্ত্রণালয় সভায় এসব তথ্য জানান বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মো. আফজাল হোসেন।

ঈদের আগের অগ্রিম টিকিট বিক্রির সময়সূচি

• ২৪ মার্চের টিকিট বিক্রি হবে ১৪ মার্চ
• ২৫ মার্চের টিকিট বিক্রি হবে ১৫ মার্চ
• ২৬ মার্চের টিকিট বিক্রি হবে ১৬ মার্চ
• ২৭ মার্চের টিকিট বিক্রি হবে ১৭ মার্চ
• ২৮ মার্চের টিকিট বিক্রি হবে ১৮ মার্চ
• ২৯ মার্চের টিকিট বিক্রি হবে ১৯ মার্চ
• ৩০ মার্চের টিকিট বিক্রি হবে ২০ মার্চ

চাঁদ দেখার ভিত্তিতে ৩১ মার্চ, ১ ও ২ এপ্রিলের টিকিট বিক্রি করা হতে পারে।

ঈদের পরের ফিরতি টিকিট বিক্রির সময়সূচি

• ৩ এপ্রিলের টিকিট বিক্রি হবে ২৪ মার্চ
• ৪ এপ্রিলের টিকিট বিক্রি হবে ২৫ মার্চ
• ৫ এপ্রিলের টিকিট বিক্রি হবে ২৬ মার্চ
• ৬ এপ্রিলের টিকিট বিক্রি হবে ২৭ মার্চ
• ৭ এপ্রিলের টিকিট বিক্রি হবে ২৮ মার্চ
• ৮ এপ্রিলের টিকিট বিক্রি হবে ২৯ মার্চ
• ৯ এপ্রিলের টিকিট বিক্রি হবে ৩০ মার্চ

রেলওয়ে জানিয়েছে, যাত্রীদের সুবিধার্থে ২৫ শতাংশ টিকিট ট্রেন ছাড়ার আগে প্রারম্ভিক স্টেশন থেকেও পাওয়া যাবে। এক ব্যক্তি সর্বোচ্চ একবার টিকিট কিনতে পারবেন এবং সর্বোচ্চ চারটি আসন সংগ্রহ করতে পারবেন। তবে কোনও টিকিট রিফান্ডযোগ্য নয়।

সভায় আরও উপস্থিত ছিলেন রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান, রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. ফাহিমুল ইসলাম এবং সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সিনিয়র সচিব এহসানুল হক।

/জেডএ/এমকেএইচ/
সম্পর্কিত
ফিরতি যাত্রায় দুর্ভোগ, বাড়তি ভাড়া আদায়
পরিবহনে পাঁচ দিন পর্যন্ত অগ্রিম বুকিং, অর্ধেক খালি যাচ্ছে লঞ্চপটুয়াখালীতে বাসে সিট সংকট, যাত্রীশূন্য লঞ্চ
টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনা‘বাবা হামার খিলানা শুরু করছিল, আল্লাই লিয়্যা গেল’
সর্বশেষ খবর
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান