ধর্ষকদের বিচারের দাবিতে জবি শিক্ষার্থীদের বিক্ষোভ

বাংলা ট্রিবিউন রিপোর্ট  
০৯ মার্চ ২০২৫, ২১:৪৪আপডেট : ০৯ মার্চ ২০২৫, ২১:৫৬

বাংলাদেশের বিভিন্ন জায়গায় ধর্ষণ ও যৌন নিপীড়নের প্রতিবাদে এবং দ্রুততম সময়ের মধ্যে এসব ঘটনার সঙ্গে জড়িতদের শাস্তির দাবিতে মশাল মিছিল ও বিক্ষোভ করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীরা। এ সময় পুরান ঢাকার তাঁতিবাজার মোড় অবরোধ করেন তারা।

রবিবার (৯ মার্চ) সন্ধ্যা ৭টার পর বিশ্ববিদ্যালয়ের ভাস্কর্য চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল শুরু করে তাঁতিবাজার মোড়ে গিয়ে সড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা। ২০ মিনিট সড়ক অবরোধের পর মিছিল নিয়ে আবার ক্যাম্পাসে ফিরে আসেন তারা।

এ সময় শিক্ষার্থীরা ‘একটা একটা ধর্ষক ধর, ধইরা ধইরা জবাই কর’, ‘আমার বোনের কান্না, আর না আর না’, ‘জাস্টিস, জাস্টিস, উই ওয়ান্ট জাস্টিস’, ‘ধর্ষকের শাস্তি, মৃত্যু মৃত্যু’, ‘আমি কে? তুমি কে? আছিয়া আছিয়া’সহ নানা স্লোগান দিতে থাকেন।

এ সময় শিক্ষার্থীরা নানা স্লোগান দিতে থাকেন

বিক্ষোভ মিছিলে অংশগ্রহণকারী সংগীত বিভাগের স্বর্ণা রায় বলেন, ‘আমরা ধর্ষকের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড চাই। আমরা রাস্তায় নিরাপদে বের হতে পারি না। আমার নিরাপদ বাংলাদেশ চাই। ১০ দিনের মধ্যে ধর্ষকদের শাস্তির আওতায় আনতে হবে।’

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জবি শাখার সদস্যসচিব সিফাত হাসান সাকিব বলেন, ‘বিগত সময়ে আমরা দেখেছি আমাদের বোনদের ধর্ষণের ঘটনায় তদন্ত চলমান বলে বিচার প্রক্রিয়া দীর্ঘ করা হয়েছে বারবার। ২৪ এর গণ অভ্যুত্থানের পরও যদি এই ধারা অব্যাহত থাকে তাহলে এটা হবে জাতির জন্য লজ্জাজনক। ধর্ষণ শুধু একটি অপরাধ নয়, এটি মানবতার বিরুদ্ধে এক ভয়ংকর পাপ! আমাদের সমাজে এই বিভীষিকা ক্রমশ বাড়ছে, যা নৈতিক অবক্ষয়ের চরম বহিঃপ্রকাশ। আমরা আর চুপ করে থাকতে পারি না! ধর্ষকের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে, আইনের কঠোর প্রয়োগ চাই, বিচার চাই, সচেতনতা চাই। আসুন, সবাই মিলে একসঙ্গে দাঁড়াই—একটি নিরাপদ বাংলাদেশ গড়ি, যেখানে কোনও শিশু, নারী বা পুরুষ ধর্ষণের শিকার হবে না। ন্যায়বিচার নিশ্চিতের জন্যই আমাদের এই আন্দোলন।’

/আরআইজে/
সম্পর্কিত
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আরও ৪ মৃত্যু
একদিনে হামে আরও ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী