নিজস্ব তত্ত্বাবধানে চলবে বেক্সিমকো গ্রুপ: হাইকোর্ট 

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ মার্চ ২০২৫, ১৫:৫৬আপডেট : ১২ মার্চ ২০২৫, ১৬:০১

সালমান এফ রহমানের মালিকানাধীন বেক্সিমকো গ্রুপের সব প্রতিষ্ঠান দেখাশোনা করতে কোনও রিসিভার থাকবে না। বাংলাদেশ ব্যাংকসহ সংশ্লিষ্ট সংস্থাগুলোর কঠোর মনিটরিংয়ে নিজস্ব তত্ত্বাবধানে চলবে বেক্সিমকো গ্রুপের সব প্রতিষ্ঠান।

বেক্সিমকো গ্রুপে রিসিভার নিয়োগে জারি করা রুল নিষ্পত্তি করে বুধবার (১২ মার্চ) বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন। 

আদালতে বাংলাদেশ ব্যাংকের পক্ষে ছিলেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল, ব্যারিস্টার মো. মনিরুজ্জামান। অপরপক্ষে ছিলেন ব্যারিস্টার মাসুদ আর সোবহান। 

এর আগে, ২০২৪ সালের ৫ সেপ্টেম্বর বেক্সিমকো গ্রুপের সব প্রতিষ্ঠান দেখাশোনা করতে রিসিভার নিয়োগের নির্দেশ দেন হাইকোর্ট। বাংলাদেশ ব্যাংককে এ নির্দেশনা বাস্তবায়ন করতে বলা হয়। বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি মুহাম্মদ মাহবুব উল ইসলামের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। একইসঙ্গে বেক্সিমকো গ্রুপের প্রতিষ্ঠানগুলোর কী পরিমাণ বকেয়া ঋণ আছে, তা জানাতে বাংলাদেশ ব্যাংককে কেন নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করা হয়। আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী মাসুদ আর সোবহান। আর রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল রেদওয়ান আহমেদ রানজীব ও সহকারী অ্যাটর্নি জেনারেল মুজাহিদুল ইসলাম শাহীন।

/বিআই/এমএস/এমওএফ/
সম্পর্কিত
হাইকোর্টে নুসরাত হত্যা মামলার শুনানি শুরু
আতিফ আসলামের কনসার্টে বিশৃঙ্খলা, আয়োজককে কালো তালিকাভুক্ত করার নির্দেশ
২৬ টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক: বিশেষজ্ঞ কমিটি গঠনে হাইকোর্টের নির্দেশ
সর্বশেষ খবর
কোন উড়োজাহাজকে বলা হয় ‘আকাশের সম্রাট’
পর্তুগালের মাঠে বাংলাদেশিদের ভালোবাসায় সিক্ত ফুলহামের ফারহান
মধ্যরাতে বৈঠকের পর অ্যাম্বুলেন্স ধর্মঘট প্রত্যাহার 
আজ কি বৃষ্টি হবে? আবহাওয়ার পূর্বাভাস কী বলছে
সর্বাধিক পঠিত
মেসির ৩ ছেলে, কে কোন পায়ে ও কোন পজিশনে খেলে
মেসির ৩ ছেলের মধ্যে কে সবচেয়ে ভালো ফুটবলার হতে পারে?
ইরানের ‘মশা নৌবহরের’ প্রশংসায় পুতিন, বললেন যুদ্ধে বেশ কার্যকর
মাত্রাতিরিক্ত প্রিজারভেটিভ: তিন খাদ্যপণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ
যুবদলের কমিটি দেওয়ার পরদিনই ১৬ নেতার পদত্যাগ