মতিঝিলে ছিনতাইকারীর হামলায় ব্যাংক কর্মকর্তা আহত 

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ মার্চ ২০২৫, ১৭:২৭আপডেট : ১৪ মার্চ ২০২৫, ১৮:০৩

রাজধানীর মতিঝিল মেট্রোরেল স্টেশনের সামনে ছিনতাইকারীর হামলায় কাকলি আক্তার (২২) নামে এক ব্যাংক কর্মকর্তা আহত হয়েছেন। ছিনতাইয়ে বাধা দেওয়ায় তাকে আঘাত করা হয়। 

কাকলি জনতা ব্যাংকের গেন্ডারিয়া শাখার সিনিয়র অফিসার হিসেবে কর্মরত। 

বৃহস্পতিবার (১৩ মার্চ) রাত ১০টার দিকে মতিঝিল মেট্রো স্টেশনের সামনে রিকশায় যাওয়ার পথে তিন-চার জন ওই ব্যাংক কর্মকর্তার পথরোধ করে। ছিনতাইকারীরা তাকে আঘাত করে এবং তার কাছে থাকা ১৮ হাজার টাকা ছিনিয়ে নেয়। পরে রাত সাড়ে ১১টার দিকে তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়।

ওই নারীর স্বামী ইউসুফ জানান, তার স্ত্রী রাতে অফিস শেষে বাসায় ফেরার পথে ছিনতাইয়ের শিকার হন। 

ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. ফারুক বলেন, ‘মতিঝিলে এক নারী ব্যাংক কর্মকর্তাকে আঘাত করে ১৮ হাজার টাকা ছিনিয়ে নেওয়া হয়। তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। বিষয়টি আমরা সংশ্লিষ্ট থানাকে জানিয়েছি।’ 

/এআইবি/এবি/আরকে/এমওএফ/
সম্পর্কিত
ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক
২ সহযোগীসহ মোহাম্মদপুরের ছিনতাইকারী আকাশ গ্রেফতার
নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িবহরে হামলা-ডিম নিক্ষেপ, পুলিশ বলছে মিথ্যা 
সর্বশেষ খবর
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
বিশ্ব পরিবেশ দিবস আজ
বিশ্ব পরিবেশ দিবস আজ
সোভিয়েত ভূমিতে জসীম উদ্‌দীন
সোভিয়েত ভূমিতে জসীম উদ্‌দীন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি