স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ প্রসঙ্গে নিজেদের অবস্থান পরিষ্কার করতে হবে: সৈকত আরিফ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ মার্চ ২০২৫, ০১:৩৮আপডেট : ১৫ মার্চ ২০২৫, ০১:৫২

বাংলাদেশ ছাত্র ফেডারেশনের সাধারণ সম্পাদক সৈকত আরিফ বলেছেন, ‘বাংলাদেশের জনগণ দীর্ঘ ১৫ বছরের ফ্যাসিবাদী শাসনের বিরুদ্ধে লড়াইয়ের ধারাবাহিকতায় জুলাইয়ে ছাত্র-জনতার অভ্যুত্থানে ফ্যাসিস্ট হাসিনার পতন হয়েছে। হাসিনার শাসনামলে বাংলাদেশের জনগণ সমস্ত গণতান্ত্রিক অধিকার হারিয়ে প্রজায় পরিণত হয়েছিল। জনগণের কোনও ন্যায্য দাবি তারা মেনে নেয়নি।’

শুক্রবার (১৪ মার্চ) ঢাকা বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যে শিশু আছিয়াসহ সকল ধর্ষণের বিচার, ব্যর্থ স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ ও ছাত্রনেতাদের নামে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে বাংলাদেশ ছাত্র ফেডারেশনের কাফন মিছিল অনুষ্ঠিত হয়। ওই সমাবেশে সংগঠনের সম্পাদক সৈকত আরিফ এসব কথা বলেন।

তিনি আরও বলেন, ‘আমরা দেখেছি স্বরাষ্ট্র উপদেষ্টার ব্যর্থতা নিয়ে বিভিন্ন রাজনৈতিক দল, ছাত্র সংগঠন এমনকি উপদেষ্টাদের কেউ কেউ কথা বলেছেন। স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ প্রসঙ্গে সকল রাজনৈতিক দল, ছাত্র সংগঠন ও উপদেষ্টাদের স্পষ্ট অবস্থান জনগণের সামনে প্রকাশ করতে হবে। তারা পদত্যাগ চান কি না; না চাইলে কেন চান না তা জনগণের জানার অধিকার আছে। আমরা আশা করবো তারা সেই অবস্থান পরিষ্কার করবেন।’

পুলিশের প্রসঙ্গে আরিফের অভিযোগ, ‘শেখ হাসিনার সময় পুলিশ শত ব্যর্থতার পরেও জনদাবিকে অগ্রাহ্য করত। বর্তমান সরকারের মাঝেও আমরা সে ধরনের চরিত্র দেখতে পাচ্ছি। অন্তর্বর্তী সরকার গঠনের ৭ মাস পরেও যখন ধর্ষণ-খুন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করতে পারছে না তখন এই ব্যর্থতার দায় নিয়ে জনগণ যখন স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি করছে তখন সরকার সেই জনদাবিকে অগ্রাহ্য করছে।’

‘বিভিন্ন রাজনৈতিক পক্ষকে নিজেদের গোষ্ঠীস্বার্থে ঘটনা অন্যদিকে প্রবাহিত করার ষড়যন্ত্র করতে দেখছি। আমরা স্পষ্ট করে বলি, জুলাই অভ্যুত্থানে মানুষ জীবন দিয়েছে একটা গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য। জনগণের আকাঙ্ক্ষা যেখানে কেন্দ্রীয় বিষয়ে পরিণত হবে। জনগণের কোনও দাবি যদি সরকার মানতে না চায় তার জন্য জনগণের কাছে তাকে জবাবদিহি করতে হবে।’

ছাত্রনেতাদের নামে ‘মিথ্যা মামলা প্রত্যাহারের’ দাবি জানিয়ে তিনি বলেন, ‘প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান কর্মসূচির মতো নিরীহ কর্মসূচিতে পুলিশ ন্যক্কারজনক হামলা চালিয়েছে। হামলা চালিয়ে আবার তারা ছাত্রনেতাদের নামে মিথ্যা মামলা দায়ের করেছে। বাংলাদেশ ছাত্র ফেডারেশনের সভাপতি মশিউর রহমান খান রিচার্ড ও ঢাবি শাখার আহ্বায়ক আরমানুল হক কর্মসূচিতে উপস্থিত না থেকেও মিথ্যা মামলায় অভিযুক্ত হয়েছেন। হাসান শিকদার নামে এক সাংবাদিককেও অভিযুক্ত করা হয়েছে যিনি সেই কর্মসূচিতেই উপস্থিত ছিলেন না। আমরা অবিলম্বে ছাত্রনেতাদের নামে এ সকল মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানাচ্ছি।’

সৈকত আরিফের সভাপতিত্বে ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের আহ্বায়ক আরমানুল হকের সঞ্চালনায় কাফন মিছিল পূর্ব সমাবেশে বক্তব্য রাখেন ছাত্র ফেডারেশন তোলারাম কলেজের সংগঠক রাইসা ইসলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সম্পাদক সাকিবুর রনি, ঢাকা মহানগর শাখার সহসভাপতি তুহিন ফরাজী, কেন্দ্রীয় কমিটির সদস্য জিনাত আরাসহ নেতৃবৃন্দ।

কাফন মিছিলে অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্র ফেডারেশনের অর্থ সম্পাদক ফারহানা মানিক মুনা, কেন্দ্রীয় সদস্য সাইদুর রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগঠক সীমা আক্তারসহ নেতৃবৃন্দ।

/এসটিএস/কেএইচটি/
সম্পর্কিত
পার্বত্যমন্ত্রী দীপেনের পদত্যাগের নেপথ্যে কী
দীপেন দেওয়ানের পদত্যাগপত্র প্রত্যাহারের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ
পদত্যাগপত্রে যা লিখেছেন দীপেন দেওয়ান
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের