মাদ্রাসাছাত্রকে ধর্ষণের অভিযোগে শিক্ষক আটক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ মার্চ ২০২৫, ০২:০০আপডেট : ১৫ মার্চ ২০২৫, ০২:০০

রাজধানীর দক্ষিণখানে একটি মাদ্রাসার ১২ বছরের ছাত্রকে ধর্ষণের অভিযোগে শিক্ষক ইয়াসিন আলীকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৩ মার্চ) রাতে দক্ষিণখানের একটি মাদ্রাসায় এ ঘটনা ঘটে।

পরে এ ঘটনা জানাজানি হলে স্থানীয়রা মাদ্রাসার সামনে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন। তারা অভিযুক্ত শিক্ষকে গ্রেফতার ও শাস্তির দাবি জানান। পরে স্থানীয়রা শিক্ষককে আটক করে পুলিশ সোপর্দ করেন।

পুলিশ জানায়, অভিযুক্ত শিক্ষক ইয়াসিন আলীকে প্রথমে উত্তেজিত জনতা আটক করেন। পরে খবর পেয়ে দক্ষিণখান থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে থানায় নিয়ে আসে। 

এ বিষয়ে দক্ষিণখান থানার ওসি তাইফুর রহমান বলেন,  ‘অভিযোগ উঠেছে, ওই শিক্ষক এক ছাত্রকে ধর্ষণ করেছেন। ঘটনাটি জানাজানি হলে স্থানীয় লোকজন ক্ষুব্ধ হয়ে তাকে আটক করে। পুলিশ খবর পেয়ে অভিযুক্ত শিক্ষককে থানায় নিয়ে এসেছে।’

তিনি আরও বলেন, ‘এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন এবং তদন্ত চলছে। অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

এদিকে, ভুক্তভোগী শিশুকে থানায় রাখা হয়েছে এবং শনিবার তার মেডিক্যাল পরীক্ষা-নিরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হবে বলে জানায় পুলিশ।

/এবি/কেএইচটি/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম