‘হেফাজতে ইসলাম কারও প্রক্সি হিসেবে ব্যবহৃত হয়নি’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ মার্চ ২০২৫, ২১:৫৪আপডেট : ১৫ মার্চ ২০২৫, ২১:৫৬

অন্তর্বর্তী সরকারের তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের ফেসবুক পোস্টে ২০১৩ সালে হেফাজতে ইসলাম বাংলাদেশকে একটি ইসলামী রাজনৈতিক দলের ‘প্রক্সি’ হিসেবে ব্যবহার করার দাবি করা হয়েছিলো। এ দাবিকে মনগড়া ও উদ্দেশ্যপ্রণোদিত উল্লেখ করে, নিন্দা জানিয়েছেন দলটির নায়েবে আমির মাওলানা মহিউদ্দিন রব্বানী।

শনিবার (১৫ মার্চ) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ নিন্দা জানান। 

বিবৃতিতে বলা হয়, সরকারের উচ্চ পর্যায় থেকে এমন দায়িত্বজ্ঞানহীন বক্তব্য কাম্য নয়। হেফাজত কখনও কারও ‘প্রক্সি’ হিসেবে ব্যবহৃত হয়নি। হাজী শরীয়তউল্লাহ ও শহিদ তিতুমীর গণমানুষের ধর্মীয় স্বাধীনতা, রাজনৈতিক অধিকার ও অর্থনৈতিক স্বার্থ রক্ষার লড়াইয়ের যে পথ দেখিয়েছিলেন, তার উত্তরসূরি শাপলার চেতনা। বিপরীতে ন্যায়বিচার ধ্বংস করে সময় ইসলাম নির্মূলের বাসনায় মেতে উঠেছিলো শাহবাগী ফ্যাসিবাদ। 

বিবৃতিতে আরও বলা হয়, তারই প্রতিবাদে শাপলা চত্বরে হেফাজত গিয়েছিল গণজাগরণ মঞ্চের সঙ্গে জড়িত কতিপয় নাস্তিক-মুরতাদের বিচারের দাবি নিয়ে। যারা রাসূলের (সা.) শানে কটূক্তি ও বেয়াদবি করেছিল। তৎকালীন আওয়ামী ফ্যাসিস্ট সরকার হেফাজতের দাবি-দাওয়ার কোনও তোয়াক্কা না করে উল্টো গণহত্যা চালায়।

মাওলানা মহিউদ্দিন রব্বানী বলেন, জুলাই গণ-অভ্যুত্থানে শাপলা চত্বরের অনুপ্রেরণায় প্রায় ৭৭ জনের বেশি মাদরাসার শিক্ষক-শিক্ষার্থী শহিদ হন। কিন্তু শাহবাগীরা সব সময় আধিপত্যবাদী দিল্লির এজেন্ট এবং আওয়ামী ফ্যাসিবাদ কায়েমের দেহরক্ষী হিসেবে ব্যবহৃত হয়েছে। এখনও তারা দেশের আলেম-ওলামা, তৌহিদী জনতা ও ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত। তাদের প্রতিবিপ্লবের যে কোনও ষড়যন্ত্র ঐক্যবদ্ধভাবে রুখে দেওয়া হবে।

/এমকে/এমকেএইচ/
সম্পর্কিত
ফেসবুক-টিকটক থেকে মাসে লাখ টাকা আয়ের স্বপ্ন, বাস্তবতা কতটুকু?
এবার রুমিন ফারহানার বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ হেফাজতের
মেটার পেইড সাবস্ক্রিপশন: কীভাবে ফেসবুক, ইনস্টাগ্রাম ও হোয়াটসঅ্যাপ থেকে আয় করবেন?
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের